Saturday, September 5, 2026
28 C
Kolkata

বসিরহাটে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের বিনামূল্যের মেডিক্যাল ক্যাম্পের উদ্যোগে আয়োজন করা হল বিনামূল্যে স্বাস্থ্যসেবা

বসিরহাটের মাটিয়া জাফরপুর এলাকায় একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের উদ্যোগে । স্থানীয় ঘোড়ারস সালাফিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই শিবিরে বহু সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবার সুযোগ পান। এলাকার দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষদের স্বাস্থ্যসেবার আওতায় আনাই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য।

এই মানবিক উদ্যোগের পরিকল্পনা ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মঞ্চের রাজ্য সহ-সভাপতি ডা. হাসান জামিল। তার তত্ত্বাবধানে চিকিৎসা শিবিরটি সুষ্ঠুভাবে পরিচালিত হয়। শিবিরে শিশু, নারী ও বয়স্ক মিলিয়ে বহু মানুষ বিভিন্ন রোগের জন্য চিকিৎসকের পরামর্শ নেন। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, রক্তচাপ ও সুগার পরীক্ষা-সহ সাধারণ অসুখের চিকিৎসা করা হয়। প্রয়োজন অনুযায়ী রোগীদের হাতে বিনামূল্যে ওষুধ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের রাজ্য সভাপতি অধ্যাপক মুহাম্মদ ওয়ায়েজুল হক। তিনি বলেন, এই মঞ্চ দীর্ঘদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে সমাজসেবার কাজ করে চলেছে। রাজনৈতিক মত বা ধর্মীয় পরিচয় না দেখে সকল মানুষের পাশে দাঁড়ানোই তাদের লক্ষ্য। তার কথায়, প্রতি বছর এই ধরনের মেডিক্যাল ক্যাম্প আয়োজন করে বহু অসহায় মানুষের উপকার করা সম্ভব হচ্ছে।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী মুহাম্মদ আজিজুল হক পোখরাজ, মঞ্চের সম্পাদক দেওয়ান আনিসুর রহমান-সহ আরও অনেকে। কলকাতা থেকে আগত অভিজ্ঞ চিকিৎসকেরা স্বেচ্ছায় তাদের সময় দিয়ে এই শিবিরে পরিষেবা দেন, যা স্থানীয় মানুষের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, এই ধরনের বিনামূল্যের চিকিৎসা শিবির তাঁদের জন্য অত্যন্ত উপকারী। ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ আরও বাড়ুক, এই আশা প্রকাশ করেন তারা।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories