Tuesday, October 20, 2026
30 C
Kolkata

নন্দীগ্রামে এসআইআর শুনানিতে মাথায় করে বাক্সভর্তি নথি নিয়ে হাজির সাইফুদ্দিন

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে রাজ্যজুড়ে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে বিভিন্ন জায়গায় শুনানির আয়োজন করা হয়েছে, যেখানে ভোটারদের নির্দিষ্ট নথি নিয়ে হাজির থাকতে বলা হচ্ছে। তবে কোন নথি লাগবে, তা স্পষ্টভাবে জানানো না হওয়ায় অনেক সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন বলে অভিযোগ উঠছে।

এই আবহেই পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে দেখা গেল এক অভিনব ছবি, যা ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে চলে এসেছে। রবিবার নন্দীগ্রাম-১ ব্লকের কেন্দ্যামারী জলপাই পঞ্চায়েত এলাকার একটি শুনানি কেন্দ্রে মাথায় করে বড় একটি ট্রাঙ্ক নিয়ে হাজির হন এক ভোটার। তার নাম শেখ সাইফুদ্দিন। তিনি ওই এলাকার ২৩০ নম্বর বুথের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শেখ সাইফুদ্দিনের পরিবারের সাতজন সদস্যের ভোটার সংক্রান্ত বিষয় নিয়ে শুনানির জন্য তাকে ডাকা হয়েছিল। কিন্তু কোন কোন কাগজপত্র সঙ্গে আনতে হবে, সে বিষয়ে পরিষ্কার নির্দেশ না পাওয়ায় তিনি বাড়িতে থাকা সব গুরুত্বপূর্ণ নথি একত্রে একটি ট্রাঙ্কে ভরে শুনানি কেন্দ্রে পৌঁছান।

শেখ সাইফুদ্দিন বলেন, তার কাছে যেসব কাগজ ছিল, সবই তিনি নিয়ে এসেছেন। কোনটি প্রয়োজন হবে, তা আধিকারিকরাই ঠিক করবেন, এই ভাবনা থেকেই পুরো ট্রাঙ্কটি মাথায় করে আনতে হয়েছে। তার এমন উপস্থিতি নজরে পড়তেই শুনানি কেন্দ্রে কৌতূহল তৈরি হয়। ভিড় জমে যায়, অনেকেই মোবাইলে ছবি তুলতে শুরু করেন। সেই ছবি অল্প সময়ের মধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। নন্দীগ্রাম-১ ব্লক তৃণমূলের কোর কমিটির এক সদস্যের অভিযোগ, এসআইআর প্রক্রিয়ার নামে সাধারণ মানুষকে অযথা ভোগান্তিতে ফেলা হচ্ছে। অন্যদিকে বিজেপির এক নেতা দাবি করেন, শাসকদলই মানুষকে বিভ্রান্ত করছে। যদিও বিষয়টি নিয়ে উপস্থিত নির্বাচন আধিকারিকরা কোনও মন্তব্য করতে চাননি।
তবে নথিভর্তি ট্রাঙ্ক মাথায় করে শুনানিতে হাজির হওয়ার এই দৃশ্য রাজ্যজুড়ে চলা এসআইআর প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories