Saturday, September 5, 2026
28 C
Kolkata

প্রায় ৯ লাখ ৪ হাজার মানুষের উমরাহ আদায়! রমজান মাসের শুরুতেই সউদি আরবে, এমন দৃশ্য আগে দেখেনি বিশ্ব

রমজান মাসের শুরুতেই সউদি আরব তৈরি করলো এক নতুন ইতিহাস। গত শনিবার ৪ঠা রমজান ১৪৪৭ হিজরিতে একদিনে প্রায় ৯ লাখ ৪ হাজার ধর্মপ্রাণ মানুষ উমরাহ আদায় করেছেন। হারামাইন কর্তৃপক্ষ জানিয়েছে, একদিনে এত বিপুল সংখ্যক মানুষের উমরাহ পালনের ঘটনা আগে কখনও ঘটেনি। এর আগে ২০২৫ সালের ৭ মার্চ প্রায় ৫ লাখ মানুষ উমরাহ পালন করেছিলেন। মাত্র এক বছরের ব্যবধানে সেই রেকর্ড অনেকটা বেড়ে গেছে।

রমজান উপলক্ষে মক্কায় মানুষের ঢল নামায় প্রশাসন বাড়তি সতর্কতা নিয়েছে। কাবা শরিফের চারপাশের তাওয়াফের স্থান এখন কেবল উমরাহকারীদের জন্য নির্ধারিত। অন্যদের প্রবেশ সীমিত করা হয়েছে, যাতে ইবাদত নির্বিঘ্নে সম্পন্ন করা যায়। শহরের ভেতরে যান চলাচলেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। অনুমতি ছাড়া মোটরসাইকেল ও সাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

মুসল্লিদের সুবিধার জন্য ১৪টি নির্দিষ্ট পার্কিং স্থান থেকে বিশেষ বাস সার্ভিস চালু করা হয়েছে। ভিড় কমাতে বিভিন্ন পথে নির্দেশনা বোর্ড বসানো হয়েছে এবং রাস্তার মধ্যে দলবদ্ধভাবে দাঁড়ানো নিষেধ করা হয়েছে। বিশেষ করে মাগরিব, এশা ও তারাবির সময় সবচেয়ে বেশি চাপ দেখা যায় বলে কর্তৃপক্ষ জানিয়েছে। প্রধান মসজিদে জায়গা পূর্ণ হলে আশপাশের মসজিদে নামাজ আদায়ের পরামর্শ দেওয়া হয়েছে। প্রযুক্তির ব্যবহার বাড়ায় এবার ভিড় নিয়ন্ত্রণে আগের চেয়ে বেশি সফলতা মিলেছে।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories