Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

আগে মানুষ বাঁচুক, পরে উৎসব! ৩০মে পর্যন্ত লক ডাউন বাড়ানোর আবেদন বেঙ্গল ইমাম এসোসিয়েশনের

জুলফিকার মোল্যা, এনবিটিভিঃ করোনা গ্রাসে ধস নেমেছে গোটা বিশ্ব। বিশ্বের বিভিন্ন দেশ সহ ভারতেও লক ডাউন জারি৷ ইতিমধ্যে লক ডাউনেই মুসলিমদের পবিত্র রমজান মাস চলছে। কেন্দ্রের ঘোষণা অনুযায়ী ১৭ই মে ও রাজ্যের ঘোষণা অনুযায়ী ২১শে মে লক ডাউন চলবে। রমজান শেষ হতেই ২৫ শে মে পবিত্র ঈদ পালিত হবে। লকডাউনের মধ্যেই বিশ্বজুড়ে চলছে রোজা পালন। ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গ। কিন্তু ঈদে কী হবে তা নিয়ে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মধ্যেই। ঈদে কি লকডাউন শিথিল হবে? না কি ঘরবন্দি হয়েই কাটবে এবারের খুশির ঈদ? এসব জল্পনার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল বেঙ্গল ইমামস এসোসিয়েশন সংগঠন। চিঠিতে মুখ্যমন্ত্রীকে তাঁদের অনুরোধ, দয়া করে ঈদে লকডাউন শিথিল করবেন না।

ঈদের আগে লক ডাউন না তোলার আবেদন জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি দিলেন বেঙ্গল ইমামস এসোসিয়েশনের চেয়ারম্যান মাওলানা ইয়াহিয়া। মুখ্যমন্ত্রীর পত্রে তিনি জানান, “আগে মানুষ বাঁচুক, পরে উৎসব। অন্ততঃ ৩০ তারিখ পর্যন্ত লক ডাউন বাড়িয়ে দিন।”

ইতিমধ্যে ঈদের কেনাকাটা লাটে উঠেছে। তাতে সাধারণ মানুষের সঙ্গে মন খারাপ ব্যবসায়ীদেরও। তবে করোনা সংক্রমণ যে হারে ছড়াচ্ছে তার মধ্যে লকডাউনের সিদ্ধান্তের বিরোধিতা করছেন না কেউ।  এই পরিস্থিতিতে লকডাউন শিথিল হলে যে কী পরিণতি হতে পারে তা বিলক্ষণ জানা আছে ইমামদের। তাই মুখ্যমন্ত্রীকে ঈদ উপলক্ষে লকডাউন না তোলার বিনীত অনুরোধ করেছেন তাঁরা।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories