Saturday, September 5, 2026
30 C
Kolkata

সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে স্মারকলিপি পেশ ‘বেঙ্গল মাইনরিটি ফোরাম’-এর

সম্প্রতি বেঙ্গল মাইনরিটি ফোরাম রাজ্যে মুসলিম, দলিত ও আদিবাসী সম্প্রদায়ের মানুষদের উপর বাড়তে থাকা নির্যাতন ও মবলিঞ্চিংয়ের ঘটনার বিরুদ্ধে এক স্মারকলিপি পেশ করে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশন ও রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে।
ফোরামের সাধারণ সম্পাদক জনাব সিয়ামত আলি এবং সভাপতি অ্যাডভোকেট মইনুল হক এই বিষয়ে বলেন, রাজ্যের নানা প্রান্তে এখন এক অস্থির পরিবেশ তৈরি হয়েছে এবং সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। বিশেষ করে সমাজের পিছিয়ে থাকা শ্রেণির মানুষদের উপর কিছু অসাধু গোষ্ঠী নিয়মিতভাবে আক্রমণ করছে এবং এই সব ঘটনায় রাজ্যের শান্তি এবং সামাজিক বন্ধন নষ্ট হচ্ছে।

এই স্মারকলিপিতে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং, ঘুটিয়ারি শরিফ, লক্ষীকান্তপুর-ঢোলাহাট এবং উত্তর ২৪ পরগনার বনগাঁ এলাকায় ঘটে যাওয়া মবলিঞ্চিং ও পিটিয়ে হত্যার ঘটনা উল্লেখ করা হয়েছে। ফোরামের দাবি, এই ধরণের নৃশংস ঘটনাগুলি সুশীল সমাজকে ভাবিয়ে তুলেছে। তারা মনে করেন, প্রশাসনের একাংশ এই বিষয়ে চুপ থাকায় দোষীরা আরও সাহস পাচ্ছে। তাই তারা পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান-এর কাছে অনুরোধ করেছেন যেন তিনি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। ফোরামের বক্তব্য, রাজ্যে শান্তি বজায় রাখতে হলে এই ধরনের হামলার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া জরুরি।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories