Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

ফের চাকরিহারা শিক্ষকের মৃত্যু!রাজ্য সরকারের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

চাকরি হারিয়ে মানসিক চাপে পড়ে আরও এক শিক্ষকের মৃত্যু হলো। মৃত শিক্ষক সন্তোষ মন্ডল ছিলেন ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের প্যানেলে নাম থাকা একজন রসায়ন শিক্ষক। তিনি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার আড়িসাণ্ডা হাইস্কুলে পড়াতেন। চলতি বছরের এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট ২০১৬ সালের এসএসসি প্যানেল বাতিল করে দেয়। সেই রায় বেরোনোর পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন সন্তোষ মন্ডল। তার শরীরে বাসা বাঁধে রোগ, ধরা পড়ে টিউমার। চিকিৎসার জন্য প্রথমে ভর্তি হন পাঁশকুড়ার এক নার্সিংহোমে, পরে অবস্থা খারাপ হলে তাকে কলকাতার নারায়ণা হাসপাতালে আনা হয়।

মৃত্যুর আগের দিনই ছিল একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা। অপারেশন টেবিলে শুয়ে তিনি ডাক্তারদের বারবার পরীক্ষা দিতে যাওয়ার জন্য অনুরোধ করেন বলে জানা যায়।
সন্তোষ মন্ডলের স্ত্রী রিংকু মন্ডল অভিযোগ করেন, “আমার স্বামীর মৃত্যুর জন্য সম্পূর্ণ দায়ী রাজ্য সরকার। দুর্নীতির জন্য ওর চাকরি চলে গিয়েছিল। মানসিক চাপে দিনরাত পড়াশোনা করছিল। শরীর খারাপ হয়ে গেলেও হাল ছাড়েনি।” রবিবার রাতেই সন্তোষ মন্ডলের দেহ প্রথমে পাঁশকুড়ার বাড়িতে আনা হয়, পরে খাজুরি গ্রামে শেষকৃত্য সম্পন্ন হয়।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories