Friday, March 6, 2026
26.7 C
Kolkata

চরম সংকটে বাংলার চিকিৎসা ব্যবস্থা! মেডিকেল কলেজগুলিতে কমছে স্নাতকোত্তর শিক্ষার্থীদের আসন?

পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজগুলোতে পোস্ট গ্র্যাজুয়েট বা পিজি আসন কমে যাওয়ার পিছনে অন্যতম কারন—শিক্ষক চিকিৎসকের নিয়োগে ভয়ানক ঘাটতি। এটা এমন একটা মৌলিক সমস্যা, যার সমাধান ছাড়া রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি কল্পনা করাও যায় না। তৃণমূল সরকারের আমলে একের পর এক নতুন মেডিকেল কলেজ খোলা হচ্ছে, বড় বড় উদ্বোধনের হুড়োহুড়ি চলছে, কিন্তু সেখানে পর্যাপ্ত শিক্ষক নিয়োগের ব্যাপারে কোনো তৎপরতা নেই। ফলে, এমবিবিএস কোর্স কোনোরকমে চালিয়ে নেওয়া গেলেও, পিজি স্তরে এসে হোঁচট খাচ্ছে পুরো ব্যবস্থা।

পিজি আসনের সংখ্যা নির্ভর করে একটা কলেজে কতজন শিক্ষক চিকিৎসক আছেন তার ওপর। এখানে শিক্ষক চিকিৎসক বলতে বোঝায় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর আর প্রফেসরদের, যারা ছাত্রদের পড়ানোর পাশাপাশি তাদের ট্রেনিংয়ের দায়িত্বও নেন। এদের প্রত্যেকের পদ অনুযায়ী নির্ধারিত হয় কতজন পিজি ট্রেইনি বা পিজিটি তারা গাইড করতে পারবেন। কিন্তু সমস্যা হলো, এই শিক্ষকদের নিয়োগই হচ্ছে না। যারা অবসর নিচ্ছেন, তাদের জায়গায় নতুন মুখ আসছে না। অনেকে আবার বদলি হয়ে অন্যত্র চলে যাচ্ছেন। ফলে, শূন্যপদের সংখ্যা বেড়েই চলেছে, আর তার সরাসরি প্রভাব পড়ছে পিজি আসনের অনুমোদনে।

গত কয়েক বছরে পশ্চিমবঙ্গে সরকারি-বেসরকারি মিলিয়ে মেডিকেল কলেজের সংখ্যা বেড়েছে বটে। এমবিবিএস কোর্স চালু করতে খাতায়-কলমে পরিকাঠামো দেখিয়ে অনুমোদন নিয়ে ফেলা হচ্ছে। কিন্তু বাস্তবে শিক্ষকের অভাবে পিজি কোর্সের আসন কমে যাচ্ছে। ন্যাশনাল মেডিকেল কমিশন বা এনএমসি’র নিয়ম অনুযায়ী, শিক্ষকের সংখ্যা, পরিকাঠামো আর ক্লিনিকাল সুবিধার ন্যূনতম মান না থাকলে পিজি আসন কমিয়ে দেওয়া হয়। তৃণমূল সরকারের অবহেলায় নিয়োগ প্রক্রিয়া থমকে থাকায় এই সংকট আরও গভীর হচ্ছে।

সম্প্রতি সংসদে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল জানিয়েছেন, গত দুই শিক্ষাবর্ষে পশ্চিমবঙ্গের ৭১টি মেডিকেল কলেজে শিক্ষক, পরিকাঠামো আর ক্লিনিকাল সুবিধার ঘাটতি ধরা পড়েছে। এর জেরে বাঁকুড়া সাম্মিলনী, মেদিনীপুর, বর্ধমান, আইপিজিএমইআর, মেডিকেল কলেজ কলকাতা, আরজি কর-এর মতো নামকরা কলেজগুলোতেও পিজি আসন কমে গেছে। ২০২৩ আর ২০২৪ সালে শুধু সাতটি সরকারি কলেজেই ৩০টি এমডি/এমএস আসন কমিয়ে দেওয়া হয়েছে। এটা স্পষ্ট করে দেখিয়ে দিচ্ছে, তৃণমূল সরকারের ব্যর্থতা আর অপদার্থতা কীভাবে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।

নতুন মেডিকেল কলেজ খুলে বড় বড় কথা বলা সহজ, কিন্তু শিক্ষক নিয়োগ না হলে তার ফল ভয়াবহ। পিজি আসন কমে যাওয়ায় ভবিষ্যতে বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা কমবে। এর প্রভাব পড়বে জেলার হাসপাতালগুলোতে, যেখানে সুপার স্পেশালিটি চিকিৎসার হার কমে যাবে। সব চাপ এসে পড়বে কলকাতার কলেজগুলোর ওপর, আর রোগী-চিকিৎসক সম্পর্ক যেটা এমনিতেই তলানিতে, সেটা আরও খারাপ হবে। সাধারণ মানুষ যদি এখন সচেতন না হয়, তাহলে আগামী দিনে তাদেরই চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়বে।

এক কথায়, শিক্ষক নিয়োগ ছাড়া এই সমস্যার কোনো সমাধান নেই। তৃণমূল সরকারের এই উদাসীনতা শুধু শিক্ষা ব্যবস্থাকেই নয়, পুরো স্বাস্থ্য খাতকেই বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে। নতুন কলেজ খুলে জনতার চোখে ধুলো দেওয়া হচ্ছে, কিন্তু গোড়ার সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ নেই। ফলে, পিজি আসন কমছে, আর তার খেসারত দিতে হচ্ছে রাজ্যের স্বাস্থ্যসেবার ভবিষ্যতকে।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories