Friday, March 6, 2026
22.2 C
Kolkata

এসআইআর-এর কাজে স্কুল শিক্ষকদের নিয়োগ করায়, বর্ধমানের ৯০% প্রাথমিক বিদ্যালয়ে অচলাবস্থা

রাজ্যজুড়ে শুরু হয়েছে এসআইআর কার্যক্রম। এই প্রক্রিয়ায় ব্লক লেভেল অফিসার বা বিএলও হিসেবে যুক্ত হচ্ছেন বহু শিক্ষক-শিক্ষিকা। এর ফলে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে দেখা দিয়েছে শিক্ষক সংকট। স্কুল খোলার পর থেকেই পাঠদান কার্যত ব্যাহত হচ্ছে, যা নিয়ে উদ্বেগ বেড়েছে শিক্ষা মহলে।

সূত্রের খবর, পূর্ব বর্ধমান জেলার বেশ কিছু প্রাথমিক বিদ্যালয়ে আগে থেকেই শিক্ষক সংখ্যা খুব কম। অনেক স্কুলে মাত্র একজন বা দু’জন শিক্ষক রয়েছেন। এখন তাঁদেরও এসআইআর-এর কাজে নিযুক্ত করা হওয়ায়, স্কুল চালানোই প্রায় অসম্ভব হয়ে উঠছে। জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে বিষয়টি জানানো হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। জানা গেছে, জেলার প্রায় ৯০ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা বিএলও হিসেবে নিয়োগ পেয়েছেন। ফলে পঠন-পাঠনের কাজে বড় ধরনের প্রভাব পড়ছে। অনেক অভিভাবক ইতিমধ্যেই এই সিদ্ধান্তের বিরোধিতা করে ক্ষোভ প্রকাশ করেছেন। পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম বলেন, “বিএলও নিয়োগের সময় স্কুলগুলির বাস্তব পরিস্থিতি বিবেচনা করা উচিত ছিল। এতে প্রাথমিক শিক্ষায় মারাত্মক প্রভাব পড়বে।” শিক্ষা মহলের দাবি, দ্রুত বিকল্প ব্যবস্থা না নিলে আগামী কয়েক সপ্তাহে জেলার প্রাথমিক শিক্ষাব্যবস্থা ভীষণভাবে বিপর্যস্ত হয়ে পড়তে পারে। ফলে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়েও উঠেছে প্রশ্ন।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories