Saturday, June 6, 2026
29.3 C
Kolkata

ইরাকে আটকে বাংলার ১২ শ্রমিক, মারধর ও বেতন বন্ধ: আতঙ্কে পরিবার

বিজেপি-শাসিত রাজ্যে বাংলার শ্রমিকরা নানা হেনস্থার শিকার হচ্ছেন, এবার সেই দুর্দশা আরও গভীর হল ইরাকে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন থানা এলাকার ১২ জন যুবক কাজের খোঁজে ইরাকের বাগদাদে গিয়ে পড়েছেন চরম নির্যাতনের মুখে। অভিযোগ, তাদের আটকে রেখে মারধর করা হচ্ছে, দেওয়া হচ্ছে না খাবার, বন্ধ রয়েছে বেতনও। এমনকী, পাসপোর্ট কেড়ে নেওয়ায় তারা দেশে ফিরতেও পারছেন না।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে একটি এজেন্টের মাধ্যমে তারা ইরাকে যান। নামখানা, ফ্রেজারগঞ্জ, উস্তি, কাকদ্বীপ, নন্দকুমার ও কীথি থানা এলাকা থেকে এই ১২ জন শ্রমিক সেখানে পৌঁছান। প্রত্যেকে প্রায় দেড় লক্ষ টাকা করে জমা দেন ওই এজেন্টকে। ভিসা ও চুক্তি অনুযায়ী ২ বছরের কাজের জন্য পাঠানো হলেও, বর্তমানে প্রায় ৩ বছর হয়ে গেলেও তারা দেশে ফিরতে পারছেন না।

ভিডিয়ো কল ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শ্রমিকরা তাদের দুরবস্থার কথা পরিবারকে জানিয়েছেন। কেউ কেউ অসুস্থ হলেও চিকিৎসা দেওয়া হয়নি। বেতন চাইলে মারধর করা হচ্ছে বলে অভিযোগ। এখন পর্যন্ত প্রায় আট মাসের বেতন আটকে রাখা হয়েছে।  এই ঘটনার পর আতঙ্কে রয়েছেন শ্রমিকদের পরিবারের সদস্যরা। তারা রাজ্য সরকারের কাছে সাহায্য চেয়েছেন। নামখানা থানার তরফে ইতিমধ্যে বিষয়টি বিদেশ মন্ত্রকের কাছে জানানো হয়েছে। পরিবারের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories