Saturday, September 5, 2026
28 C
Kolkata

অগ্নিগর্ভ লাদাখে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আন্দোনলনকারীদের খন্ড যুদ্ধ, নিহত ৪, আহত ৭০ 

লাদাখে দীর্ঘদিন ধরে চলা শান্তিপূর্ণ আন্দোলন বুধবার হঠাৎ করে হিংসাত্মক রূপ নেয়। সকাল থেকেই উত্তপ্ত পরিস্থিতি শুরু হয়, আর বিকেলের দিকে প্রাণ হারান অন্তত চারজন। আহত হয়েছেন প্রায় ৭০ জন মানুষ। এই ঘটনার পর লেহ শহরে কার্ফু জারি করেছে প্রশাসন।

রাজ্যের স্বীকৃতি ও ষষ্ঠ তফসিলের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন লাদাখের মানুষ। জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক-সহ অনেকেই অনশনে বসেছেন। মঙ্গলবার অনশনরত দুই জনের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। এরপরই বুধবার ‘লে এপেক্স বডি’ পক্ষ থেকে বন্ধ ডাকা হয়।

বনধ চলাকালীন শত শত মানুষ রাস্তায় নেমে আসে। বিক্ষোভকারীরা বিজেপির দফতর ঘেরাও করতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে, লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। উত্তেজিত জনতা ইট বৃষ্টি করতে শুরু করে, পুলিশের গাড়িতে আগুন লাগায় দেওয়া হয়। এই সংঘর্ষেই মারা যান অন্তত চারজন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে লাদাখে কার্ফু জারি করা হয়েছে।  

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories