Saturday, September 5, 2026
28 C
Kolkata

বিজেপি বনাম বাংলা: সিপিএমের নতুন গান ও পুরনো রাজনৈতিক লাইন

২৬-এর বিধানসভা নির্বাচনের আর কয়েক মাস বাকি। রাজ্যের শাসক দলসহ, অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলি কোমর বেঁধে নেমে পড়েছে জনসংযোগ করতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা হোক, কিংবা বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলায় পদার্পণ, সব মিলিয়ে এখন তুঙ্গে রাজনীতির পারদ। বাংলার মসনদকে পাখির চোখ করছে বিজেপি, তা বলাই বাহুল্য! এরই মাঝে ‘শূন্য’ অপবাদ ঘোচাতে মরিয়া প্রচেষ্টা করছে সিপিএম। আজ বামেদের রোল মডেল, অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মৃত্যুবার্ষিকী। আজকের দিনে সিপিএমের সোশ্যাল মিডিয়ায় অভিনব রণকৌশল লক্ষ করা গেল। সাম্প্রতিক একটি গান প্রকাশের মাধ্যমে বাংলায় বিজেপিকে রুখে দিতে উদ্যত হয়েছে সিপিএম। এই গানের মাধ্যমে সিপিএম দাবি করছে, ‘বিজেপি একটি অসভ্য বর্বর দল’। শুধু তাই নয় ফের বিজেমূল তত্ত্বকেই মান্যতা দিচ্ছে সিপিএম। জ্যোতি বসুর প্রয়াণ দিবস উপলক্ষে একটি পোস্ট প্রকাশিত হয় যেখানে জ্যোতি বসুর উক্তিকে অগ্রাধিকার দিয়ে লেখা হয়, “বিজেপি একটি অসভ্য বর্বর দল। মমতার সব থেকে বড় অপরাধ ও বিজেপিকে বাংলায় নিয়ে এসেছে।”

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories