কলকাতা থেকে বাড়ি ফিরলেন মাদার কালিয়াচক-১ ব্লকের জালালপুরের নারায়ণপুর গ্রামের যুবক আমির শেখ। দীর্ঘদিন পর বাড়ি ফিরে আসায় গোটা গ্রামে এখন উৎসবের পরিবেশ। আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীরা ভিড় করছেন তার বাড়িতে, শুনছেন তার ওপর ঘটে যাওয়া লোমহর্ষক ঘটনা। আমির জানিয়েছেন, রাজস্থানে কাজ করতে গিয়ে বাংলা ভাষায় কথা বলার কারণে তিনি পুলিশের হাতে আটক হন। বাংলায় কথা বলার কারণে পুলিশ তাকে বাংলাদেশি বলে ধরে। তার কাছ থেকে মোবাইল ও ১৫ হাজার টাকা কেড়ে নেওয়া হয়। সব কাগজপত্র দেখালেও রাজস্থান পুলিশ তা মানতে চায়নি। এরপর তাকে ২ মাস জেলে রাখা হয়। জেল থেকে ছাড়া পেয়ে কলকাতায় এনে বিএসএফের হাতে তুলে দেওয়া হয় বলে জানা যায়।
বাংলাদেশে পৌঁছে আমির প্রথম কিছুদিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান। পরে এক ব্যক্তি তার ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলে তা পরিবারের নজরে আসে। এরপর কাকা আজমাউল শেখ ও প্রতিবেশীরা তাকে খুঁজে পান এবং পরে আদালতের নির্দেশে বসিরহাট সীমান্ত দিয়ে বাড়িতে ফিরিয়ে আনা হয়।


