Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

শীতের অপেক্ষায় বঙ্গবাসী,১৫ ডিসেম্বরে পর থেকে জাঁকিয়ে শীতের সম্ভাবনা

এনবিটিভি ডেস্কঃ  নিম্নচাপের বৃষ্টির পর শীতের প্রস্তুতি নিচ্ছেন বঙ্গবাসী। ধীরে ধীরে নামছে তাপমাত্রার পারদ।উত্তুরে হাওয়ার আমেজ উপভোগ করতে শুরু করেছে বাংলার মানুষজন।শীতকালে ঘুরে ভ্রমন মানেই অন্য এক অভিজ্ঞতা। আবহাওয়া দফতর জানিয়েছে, ডিসেম্বরের ১৫ তারিখের পর থেকে কনকনে ঠান্ডার আমেজ পাবে বাংলার মানুষ। নামছে তাপমাত্রার পারদ।

বেশ কয়েক দিন সকাল থেকে কিছুটা মেঘলা আবহাওয়া বিরাজ করছে সর্বত্র। মানুষজন ইতিমধ্যেই শীতের পোশাক পরিধান করেই রাস্তায় বেরিয়েছেন। সকালের দিকে কিছুটা থমথমে পরিবেশ বিরাজ করলেও, বেলার দিকে কিছুটা রোদের উপস্থিতি লক্ষ্য করা যাবে।

আজকের আবহাওয়া:

আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা এবং রাতের দিকে মূলত মেঘলা হাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার ধীরে ধীরে লেপ কম্বল বের করার সময় হয়ে যাচ্ছে।

শীতের সকালে একটু উষ্ণতার সংস্পর্শে বঙ্গবাসী।

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:

রাজ্যে প্রবেশ করে গিয়েছে শীতল উত্তুরে হাওয়া।মহানগরে শীতের পোশাক নিয়ে রাস্তার ধারে ক্রয়-বিক্রয়ের হিড়িকও বেশ দেখার মতো।  এবার জাঁকিয়ে শীতের জন্য অপেক্ষা করছে বঙ্গবাসী। তবে ইতিমধ্যেই আলমারি থেকে বাঙালির আলনায় জায়গা করে নিয়েছে শীত পোশাক। জমিয়ে শীতের আমেজ উপভোগ করতে শুরু করেছে বঙ্গবাসী। আর এখনই তো একদিকে পিকনিক, আর অন্যদিকে পিঠে পুলি খাওয়ার সময়।যদিও করোনা কালে বেশ কয়েক বছর বঙ্গবাসীর পিকনিক থেকে দূরে ছিলেন । করোনার প্রভাব দিনকে দিন কমছে, অন্য দিকে শীতের সেই পুরানো দিনের আনন্দের প্রত্তাবর্তনের সুযোগ আসছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories