Sunday, June 7, 2026
28.4 C
Kolkata

হুইল চেয়ারকে বাহন করেই প্রচারে নামবেন বাংলার নিজের মেয়ে

কালই নন্দীগ্রামের হয়ে নমিনেশন জমা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সরকারীভাবে এখন নন্দীগ্রামের ২৯৪ নং কেন্দ্রের তৃণমূলের প্রার্থী তিনি।কিন্তু বুধবার নন্দীগ্রামে প্রচার করার সময় পায়ে চোট পান দলনেত্রী।সামনেই একুশের ভোট।এখন নেত্রী হাসপাতালে থাকলে তৃণমূলের প্রচার কী ভাবে হবে তা নিয়ে চিন্তিত ছিলেন তৃণমূলের নেতা, কর্মী থেকে সমর্থকেরা। সব চিন্তার অবসান ঘটিয়ে আজই মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালের বেড থেকে বার্তা দিলেন দলের উদ্দেশ্যে,বললেন দরকার হলে হুইল চেয়ার নিয়েই তিনি প্রচারে ঝাঁপাবেন। বৃহস্পতিবার হাসপাতালে বেডে শুয়ে শুয়েই একটি ভিডিয়ো বার্তা দিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি দলীয় কর্মী, সমর্থকদের সংযত থাকার বার্তা দিয়েছেন।

সেখানে তিনি জানিয়েছেন, দুই এক দিনের মধ্যেই তিনি প্রচার শুরু করবেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমার যাঁরা কর্মী ভাইবোনের আছেন, তাদের বলছি গতকাল আমার খুব জোরেই চোট লেগেছিল এবং আমার পায়ে চোট আছে, ইনজুরি আছে লিগামেন্টে চোট লেগেছে। কাল আমরা মাথায় এবং চেস্টে খুব পেনও হয়েছে। এতবড় একটা চোট লেগেছে। গাড়ির বনেটের ওপরে আমি দাঁড়িয়ে সকলকে নমস্কার করছিলাম। তখন এমন জোরে চাপ আসে তখন পুরো গাড়িটা আমার পায়ের ওপর চেপে যায়। আমার কাছে যে ওষুধগুলো ছিল সেগুলো খেয়ে কলকাতার দিকে রওনা হই। ডাক্তারদের চিকিৎসাতেই আমি আছি। আমি অনুরোধ করব সকলের কাছে, সকলে শান্ত থাকুন, সংযত থাকুন, ভালো থাকুন। এমন কিছু করবেন না যাতে মানুষের কোনও অসুবিধা হয়। আশা করি আমি আবার দু’তিন দিনের মধ্যেই নিজের ফিল্ডে ফিরে যেতে পারব। তবে হয়তো পায়ের প্রব্লেম থাকবে। কিন্তু আমি ম্যানেজ করে নেব। আমার মিটিং কিছুই আমি নষ্ট করব না। কিন্তু হয়তো কিছুদিন আমাকে হুইল চেয়ারে ঘুরতে হবে।’’

এখন তৃণমূল সমর্থকেরা অপেক্ষা করছেন নেত্রীকে মাঠে পাওয়ার আশায়।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories