Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

বিজেপিতে বড়ো ভাঙন! মুকুলের পথে এবার তৃণমূলে বিষ্ণুপুরের বিজেপি MLA

ফের ধাক্কা গেরুয়া শিবিরে। তৃণমূলে প্রত্যাবর্তন বিজেপি বিধায়কের। এদিন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে শাসকদলে যোগ দেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। বিজেপিত্যাগী বিধায়কের দাবি, বাংলার সংস্কৃতি বিরোধী কাজ করছে বিজেপি। প্রতিবাদ জানাতেই তাঁর তৃণমূলে যোগদান।যদিও গেরুয়া শিবিরের দাবি, ভয় দেখিয়েই এই দলবদল। এর আগে তৃণমূলেই ছিলেন তন্ময় ঘোষ। ছিলেন বিষ্ণুপুর পুরসভার কাউন্সিলর। বিধানসভা ভোটের আগে যোগ দেন গেরুয়া শিবিরে। বিজেপির প্রার্থী হিসেবে বিষ্ণুপুর কেন্দ্রে জয়ী হন।

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই BJP থেকে তৃণমূলে যোগদানের হিড়িক শুরু হয়েছে। গেরুয়া শিবিরে বড় ভাঙন ধরিয়ে তৃণমূলে প্রত্যাবর্তন হয় মুকুল রায়ের। ঘরওয়াপসি হয়েছে বিভিন্ন জেলার বেশকিছু নেতা কর্মী ও সমর্থকের। এরপরই তৃণমূলে ফেরার জন্য অনেক নেতা-বিধায়কই লাইন দিয়েছেন বলে দাবি শাসকদলের। দীর্ঘদিন ধরেই কোনওরকম দলীয় কর্মসূচিতে উপস্থিত থাকতে দেখা যাচ্ছিল না বিধায়ক তন্ময় ঘোষকে। তারপর থেকেই তাঁকে নিয়ে জল্পনা শুরু হয়। যদিও তাঁর দলবদলের জল্পনাকে আমল দেয়নি গেরুয়া শিবির।

এরমধ্যেই তৃণমূল নেতৃত্বের তরফে দাবি করা হয়েছে, BJP-র বেশকিছু বিধায়কও তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন। এদিন দলবদল করার পরই সকলকে তৃণমূলে যোগদানের আহ্বান জানিয়েছেন তন্ময় ঘোষ। তাঁর ডাকে সাড়া দিয়ে আরও কতজন BJP বিধায়ক সেই পথে হাঁটেন, সেটাই এখন দেখার।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories