Saturday, September 5, 2026
28 C
Kolkata

কলকাতায় চলন্ত সরকারি বাসে আচমকা আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

রবিবার দুপুরে কলকাতা বিমানবন্দরের কাছে ভয়াবহ এক দুর্ঘটনার খবর সামনে আসে। জানা গিয়েছে চলন্ত একটি সরকারি এসি বাসে হঠাৎ আগুন ধরে যায়। বাসটি বারাসত থেকে গড়িয়ার দিকে যাচ্ছিল। বাসে তখন প্রায় ২৫-৩০ জন যাত্রী ছিলেন এমনটাই জানা গিয়েছে ।

জানা গিয়েছে, এয়ারপোর্ট হোটেল ক্রসিংয়ের কাছে আচমকাই আগুন জ্বলে ওঠে। আগুন দেখে বাসের চালক ও কন্ডাক্টর দ্রুত সবাইকে নামিয়ে নিরাপদে সরিয়ে নেন। এই ঘটনার খবর পেয়ে পুলিশ ও দমকল ঘটনাস্থলে পৌঁছায়। যদিও বাসটি সম্পূর্ণভাবে পুড়ে যায়, তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। দমকল বিভাগ জানিয়েছে, কীভাবে চলন্ত বাসে আগুন লাগল, তা এখনো বোঝা যায়নি। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনা আবারও প্রশ্ন তুলে দিল সরকারি যানবাহনের নিরাপত্তা নিয়ে।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Topics

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories