Friday, March 6, 2026
22.2 C
Kolkata

বিহারে গণপিটুনির কারণে মৃত্যু হলো এক মুসলিম কাপড় বিক্রেতার

বিহারের নওয়াদা জেলায় গণপিটুনির শিকার হয়ে মৃত্যু হলো এক মুসলিম কাপড় বিক্রেতার। মৃত ব্যক্তির নাম মোহাম্মদ আথার হুসেন। ৫ ডিসেম্বর রাতে মারধর ও নির্মম নির্যাতনের শিকার হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ ডিসেম্বর রাতে তিনি মারা যান। পুলিশ সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত এই ঘটনায় আটজনকে গ্রেপ্তার বা আটক করা হয়েছে।

পরিবার ও পুলিশ সূত্রের তথ্য অনুযায়ী, ৫০ বছর বয়সি আথার হুসেন সেদিন রাতে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। সাইকেল করেই তিনি গ্রামে গ্রামে কাপড় বিক্রি করতেন। বারুই গ্রামে ফেরার পথে ভাট্টাপার গ্রামের কাছে তার সাইকেলে সমস্যা দেখা দেয়। কাছাকাছি সাইকেল সারানোর দোকান জানতে তিনি কয়েকজনের কাছে সাহায্য চান।

সেই সময় ওই ব্যক্তিরা প্রথমে তার নাম ও পেশা জানতে চায়। এরপর হঠাৎ করেই তাকে সাইকেল থেকে নামিয়ে মারধর শুরু করে। অভিযোগ, ওই দুষ্কৃতিদের দলটি ১৫ থেকে ২০ জনের ছিল। তারা আথার হুসেনের টাকা কেড়ে নেয় এবং হাত-পা বেঁধে একটি ঘরে আটকে রাখে।

পরবর্তীতে তাকে ইট, লোহার রড দিয়ে মারধর করা হয়। তার আঙুল ভেঙে দেওয়া হয়। এমনকি গরম লোহার রড দিয়ে শরীরে ছ্যাঁকা দেওয়ার অভিযোগও উঠেছে। মারধরের ফলে তার মুখ দিয়ে রক্ত বেরোতে থাকে এবং শারীরিক অবস্থা গুরুতর হয়ে যায়।

রাত প্রায় আড়াইটে নাগাদ জরুরি নম্বর ১১২-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। গুরুতর আহত অবস্থায় আথার হুসেনকে উদ্ধার করে প্রথমে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে নওয়াদা সদর হাসপাতাল এবং পরে পওয়াপুরির ভিআইএমএস হাসপাতালে পাঠানো হয়। দীর্ঘ চিকিৎসার পরও শেষরক্ষা হয়নি তার।

মৃতের স্ত্রী শাবনাম পারভিন ৬ ডিসেম্বর থানায় অভিযোগ দায়ের করেন। তিনি ভাট্টাপার গ্রামের ১০ জনের নাম উল্লেখ করেন এবং আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তির কথা জানান। অভিযোগে বলা হয়েছে, চুরির মিথ্যা সন্দেহে তার স্বামীকে ধরে এনে নির্মমভাবে নির্যাতন করা হয়। অভিযোগ জানাতে গেলে পরিবারকেও হুমকি দেওয়া হয়। এই ঘটনায় বেআইনি জমায়েত, দাঙ্গা, গুরুতর জখম ও হত্যার ধারায় মামলা রুজু হয়েছে। শাবনাম পারভিন জানান, আথার হুসেনই ছিলেন পরিবারের একমাত্র রোজগেরে সদস্য। গত ২০ বছর ধরে তিনি কাপড় বিক্রি করতেন এবং আগে কখনও এমন সমস্যার মুখে পড়েননি।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories