Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

বিহারে এক বৃদ্ধ মুসলিম সবজি বিক্রেতাকে পিটিয়ে হত্যা! অভিযুক্ত বিজেপি নেতাদের ঘনিষ্ঠ

বিহারের জেহানাবাদ জেলার কাকো বাজারে ঘটে গেলো এক মর্মান্তিক ঘটনা। জানা গেছে, ৭০ বছর বয়সী মোহাম্মদ মোসিন নামক এক মুসলিম সব্জি বিক্রেতাকে প্রকাশ্যে দিনের আলোয় খুন করা হয়েছে। এই ঘটনাটি ঘটে ১৮ই সেপ্টেম্বর, বুধবার। মোসিন প্রতিদিনের মতো তার ছোট নাতিকে নিয়ে বাজারে সবজি বিক্রি করতে আসেন। বাজারে প্রবেশের সময় বিকি প্যাটেল নামক এক টোল আদায়কারী ব্যক্তি তার কাছ থেকে ১৫ টাকা দাবি করেন। মোসিন জানান, তার কাছে তখন মাত্র ১০ টাকা আছে এবং বাকি ৫ টাকা পরে দেবেন কিন্তু এই সামান্য বিষয়টি নিয়ে হঠাৎই রাগে ফেটে পড়েন প্যাটেল। প্রত্যক্ষদর্শীদের মতে, বিকি প্যাটেল একটি ডাম্বেল তুলে নিয়ে মোসিনকে পেটাতে শুরু করেন। পেট এবং মাথায় একাধিক আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মোসিনের এবং দীর্ঘ সময়ের জন্য মোসিনের দেহ বাজারেই পড়ে ছিল বলে জানা গেছে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ ভারতীয় দণ্ডবিধির ১০৩ ধারায় মামলা রুজু করেছে, তবে এখনও পর্যন্ত অভিযুক্ত বিকি প্যাটেল পলাতক বলে জানা যায়। পুলিশি ব্যবস্থার এই ব্যর্থতা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে স্থানীয়দের মধ্যে।
অন্যদিকে রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে এই ঘটনাকে কেন্দ্র করে। কংগ্রেস নেতা ইমরান প্রতাপগড়ি বলেন, “এটাই বিহারের আসল জঙ্গলরাজ।” একই সঙ্গে অভিযুক্ত বিকি প্যাটেলের বিজেপি নেতাদের সঙ্গে ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় রাজনৈতিক সমর্থনের অভিযোগ উঠেছে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories