Friday, March 6, 2026
22.2 C
Kolkata

বিহারের মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার পর, মুসলিম শুন্য বাংলা চাইছে বিজেপি

সমগ্র দেশ জুড়ে চলছে মোদি এবং তার দলের স্বেচ্ছাচারিতা। বিশ্বের সর্ববৃহৎ ধর্ম নিরপেক্ষ দেশের গণতন্ত্রের আড়ালে চলছে অ-গণতান্ত্রিক কার্যকলাপ। বিজেপি স্বভাবশিদ্ধ ভাবে ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে চাইছে। তবে ভারতে বিরোগীদলগুলির তীব্র বিরোধিতা ও সাধারণ মানুষের সম্প্রীতি ও ঐক্যতার জন্য বারবার নস্যাৎ হচ্ছে বিজেপির হিন্দু রাষ্ট্রের পরিকল্পনা।

বছর পেরোলেই দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে ২৬ বিধানসভা নির্বাচন। আসন্ন নির্বাচনে সমগ্র দেশে একনায়কত্ব স্থাপন করতে মরিয়া বিজেপি সরকার। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের দাবি, বিরোধীহীন দেশ তৈরি করতে চাইছে ভারতীয় জনতা পার্টি।

সাম্প্রতিক ভারতের প্রথম সারির সংবাদমাধ্যমের প্রকাশিত তথ্যের সারা দেশজুড়ে শোরগোল তৈরি হয়েছে। তথ্যটিতে দাবি করা হচ্ছে আসমুদ্র-হিমাচলে গেরুয়া তন্ত্র কায়েম করার জন্য খুব সুপরিকল্পিত ভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে ভারতের বসবাসকারী মুসলিমদের। নাম বাদ দেওয়ায় প্রক্রিয়ার সূচনা হয়েছে বিহার থেকে। বিহারে ভোটার তালিকা সংশোধনের নামে এক ভয়ংকর ছবি সামনে এসেছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে , ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (এস আই আর) আড়ালে বহু মুসলিম ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করা হয়েছে রিপোর্টে। পরিসংখ্যান বলছে, বিহারের ২৪৩টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ২০২টিতেই মুসলিম ভোটারদের বাদ পড়ার হার স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। গড় হিসাব অনুযায়ী, একজন মুসলিম ভোটারের তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনা একজন অ-মুসলিমের থেকে প্রায় ১.৬৭ গুণ বেশি। এর মধ্যে ৫৫টি কেন্দ্রে সেই হার দ্বিগুণেরও বেশি। বিশেষ করে সুরসন্দ, ফোরবেসগঞ্জের মতো এলাকায় পরিস্থিতি আরও ভয়াবহ। এই ঘটনাকে নিছক কাকতালীয় বলা কঠিন। বরং এটা সুপরিকল্পিতভাবে মুসলিমদের টার্গেট করে ভোটাধিকার কেড়ে নেওয়ার প্রচেষ্টা।

এই পরিস্থিতির পর এবার আশঙ্কা পশ্চিমবঙ্গে। কারণ এখানে মুসলিম জনসংখ্যা প্রায় ২৭%। প্রশ্ন উঠছে, বিহারের এই মডেল কি এবার পশ্চিমবঙ্গেও চালু হতে চলেছে?
বিশেষ করে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুরের মতো মুসলিম প্রধান জেলাগুলোতে যদি একইভাবে ভোটার তালিকা থেকে মুসলিম সাফাইয়ের কাজ শুরু হয়, তাহলে বলা যেতেই পারে, বাংলার মুসলিমদের ঘাড়ের উপর বিজেপির খাড়ার ঘ।
ভোটার তালিকা থেকে মুসলিমদের পরিকল্পিতভাবে বাদ দেওয়া শুধু রাজনৈতিক কৌশল নয়, এটি সরাসরি মৌলিক অধিকার হরণ। যদি এই ষড়যন্ত্রের বিরুদ্ধে এখনই রুখে না দাঁড়ানো যায়, তাহলে আগামিদিনে বহু মানুষ ভোট দেওয়ার অধিকার হারাতে পারেন। এটি নিছক বিহারের ঘটনা নয় এটি গোটা দেশের গণতন্ত্রের ভবিষ্যতের জন্য সতর্ক সংকেত!

রাজ্যে এসআইআর প্রয়োগ প্রসঙ্গে মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যে বসবাসকারী মুসলিমদের মৌখিক আশ্বাসন দিলেও, তা কি আদেও বাস্তবায়িত করতে পারবে তৃণমূল সরকার? জোরালো হচ্ছে প্রশ্ন।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories