Friday, March 6, 2026
28.9 C
Kolkata

বিহারে ভোটার তালিকা প্রকাশে ছাড়পত্র, আপাতত হস্তক্ষেপ করছে না সুপ্রিম কোর্ট

২৮ জুলাই, সোমবার সুপ্রিম কোর্ট বিহারে ভোটার তালিকার খসড়া প্রকাশে কোনো রকম স্থগিতাদেশ দেয়নি। নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী ১ আগস্ট এই তালিকা প্রকাশ হবে। বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ আজ দীর্ঘ শুনানি না করে জানিয়ে দেন, এই বিষয়ে পরে পূর্ণাঙ্গ শুনানি হবে। বিচারপতি সূর্যকান্ত জানান, তাকে প্রধান বিচারপতির সঙ্গে একটি প্রশাসনিক বৈঠকে থাকতে হবে। তবে তিনি মামলাকারীদের আশ্বস্ত করেন, শুনানি দ্রুত হবে এবং আইনজীবীদের কাল যুক্তির সময় জানাতে বলেন।

মামলাকারী সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস-এর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী গোপাল শংকরনারায়ণ বেঞ্চকে অনুরোধ করেন, খসড়া তালিকা প্রকাশ স্থগিত করা হোক। তিনি বলেন, এতে প্রায় সাড়ে চার কোটি ভোটার সমস্যায় পড়বেন। একবার তালিকা প্রকাশ হলে, বাদ পড়া নাগরিকদের আপত্তি জানাতে ও নিজেদের নাম অন্তর্ভুক্ত করাতে পদক্ষেপ নিতে হবে।

অন্যদিকে বিচারপতি সূর্যকান্ত জানান, এটি কেবল খসড়া তালিকা এবং পরে আদালত চাইলে পুরো প্রক্রিয়াটি বাতিলও করতে পারে। তিনি আরও বলেন, দলিলপত্র যাচাই করে প্রয়োজনে ভোটার তালিকায় নাম যুক্ত করা যেতে পারে। আদালত নির্বাচন কমিশনকে মৌখিকভাবে বলেন, আধার ও ভোটার আইডি কার্ড যেন অবশ্যই গ্রহণযোগ্য প্রমাণ হিসেবে ধরা হয়।

Hot this week

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Topics

উত্তরাখণ্ডে নাবালিকাকে জোর করে ‘জয় শ্রী রাম’ বলানোর অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত!

উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলায় একটি ভিডিও প্রকাশ্যে আসতেই...

Related Articles

Popular Categories