Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

ভাঙন বিজেপিতে, কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতি বোর্ড গড়ছে তৃণমূল কংগ্রেস

নিউজ ডেস্ক : দীর্ঘ টালবাহানার পর পর এবার কেশিয়াড়ি এর পঞ্চায়েত সমিতির বোর্ড গঠিত হতে চলেছে। এই বোর্ড গঠিত হতে চলেছে তৃণমূল কংগ্রেসের হাত ধরে। ২০১৮ তে নির্বাচন অনুষ্ঠিত হলেও বোর্ড গঠিত হতে সময় লাগলো ২০২১।

মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ নেওয়ার দিনই, বিজেপি শিবিরে ভাঙন ধরিয়ে কার্যসিদ্ধি করল তৃণমূল। বুধবার পঞ্চায়েত সমিতির তিন বিজেপি সদস্য যোগ দিলেন ঘাসফুল শিবিরে। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে ২৫ আসনে কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির ১৩টি আসনে জয়লাভ করে বিজেপি। অন্যদিকে ১২টি আসন পায় তৃণমূল।

কিন্তু, গেরুয়া শিবির সংখ্যাগরিষ্ঠতা পেলেও, বোর্ড গঠন করতে পারেনি তারা। স্থানীয় সূত্রে খবর,  আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, এই কারণে পঞ্চায়েত সমিতি গঠন স্থগিত করে দেয় প্রশাসন। এই অবস্থায় একপ্রস্থ দলবদল হয়।

গত বছর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন দুই জয়ী পঞ্চায়েত সমিতির সদস্য। ফলে তৃণমূলের সদস্য সংখ্যা ১২ থেকে বেড়ে ১৪ হয়। অর্থাৎ, সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায় তারা। সূত্রের খবর, তৃণমূলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে থাকায়, সেইসময় বোর্ডের রাশ নিতে পারেনি তারা। এরপর বুধবার আরও তিন সদস্য দলবদল করায় তৃণমূলের সদস্যা সংখ্যা বেড়ে ১৭ হল। অন্যদিকে, বিজেপির ঝুলিতে রইল মাত্র ৮টি আসন। শাসক দলের তরফে দাবি করা হয়েছে, ১৫ দিনের মধ্যেই কাজ শুরু করবে কেশিয়ারি পঞ্চায়েত সমিতি।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories