Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

দ্বিতীয় ঢেউ এ বেসামাল ভারতে আসছে করোনার তৃতীয় ঢেউ, বিজ্ঞানীরা বলছেন এই ঢেউ আটকানো অসম্ভব

নিউজ ডেস্ক :দেশে সংক্রমণের ঢেউ এ পুরোপুরি বিপর্যস্ত ভারতের স্বাস্থ্য ব্যবস্থা। ইতিমধ্যেই দৈনিক মৃত্যুর সংখ্যা পার করেছে ৪০০০ এর গণ্ডি, সংক্রমনের সংখ্যাও রেকর্ড সৃষ্টি করে এগিয়ে চলেছে। কার্যত নিরব অসহায় দর্শকের ভূমিকায় দেশের সরকার। বাড়ছে অক্সিজেনের জন্য হাহাকার, নেই বেডের সংকট দেখা দিয়েছে সব জায়গায়। এই অবস্থায় করোনা তৃতীয় ঢেউ আসতে চলেছে। বুধবার এমনই আশঙ্কা প্রকাশ করেছে কেন্দ্র। কেন্দ্রীয় বিশেষজ্ঞদের মত, করোনাভাইরাসের নতুন প্রকারভেদ যে হারে সংক্রমণ ছড়াচ্ছে, তাতে তৃতীয় ঢেউ কোনও মতেই আটকানো যাবে না। যদিও কখন এই তৃতীয় ঢেউ আছড়ে পড়বে, সে ব্যাপারে এখনও নিশ্চিত নন বিশেষজ্ঞেরা।

 

কেন্দ্রের মুখ্য স্বাস্থ্য উপদেষ্টা বিজ্ঞানী কে বিজয়রাঘবন এ সংক্রান্ত একটি সরকারি বিবৃতি প্রকাশ করেছেন। বুধবার সেই বিবৃতিতে তিনি জানিয়েছেন, ‘এই মুহূর্তে ভাইরাস যে হারে ছড়াচ্ছে, তাতে স্পষ্ট সংক্রমণের তৃতীয় ঢেউ অপ্রতিরোধ্য। তবে কবে এবং কী ভাবে এই ঢেউ আছড়ে পড়বে— তা এখনও স্পষ্ট নয়’।

রাঘবন বলেন, ‘‘ভাইরাসের যে নতুন প্রকারভেদ দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে, তাকে আটকাতে হলে টিকা আরও উন্নত করতে হবে।’’ যদিও তাতে তৃতীয় ঢেউ ঠেকানো যাবে কি না সে বিষয়ে কেন্দ্রীয় বিশেষজ্ঞেরা নিশ্চিত নন। কেন্দ্র সরকার চিকিৎসা মহলের পূর্বে দেওয়া সতর্ক বাণী শুনলে এই অবস্থা হতো না বলে মত বিশেষজ্ঞ মহলের। তবে আসন্ন ঢেউ কেন্দ্র কিভাবে মোকাবিলা করবে ভারতের এই ভেঙে পড়া অর্থনৈতিক এবং স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে তা নিয়েই উঠছে প্রশ্ন।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories