Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

বিজেপি ছেড়ে প্রায় ৫০০ কর্মী সমর্থক নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ বিজেপি প্রার্থী মোহন হালদার

 

নিউজ ডেস্ক :মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের ভোট মিটতেই জেলাতে বড়সড় ধাক্কা খেল বিজেপি দল। গতকাল বিজেপি ছেড়ে প্রায় ৫০০ কর্মী সমর্থক নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন একুশের বিধানসভা নির্বাচনে নবগ্রাম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মোহন হালদার। আজ নবগ্রাম থানার শিবপুর অঞ্চলে তার হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিলেন নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মন্ডল, জঙ্গিপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ খলিলুর রহমান সহ একাধিক তৃণমূল নেতৃত্ব।

 

বিজেপি তিন কেন্দ্রের ভোটে গোহারা হেরে এবার পাখির চোখ করতে চলেছে বাকি চার কেন্দ্রের উপনির্বাচনে। এই চার কেন্দ্রের মধ্যে দুটি কেন্দ্র বিজেপির দখলে ছিল, দুটি কেন্দ্র ছিল তৃণমূলের দখলে। দুটি কেন্দ্র ধরে রাখতে মরিয়া বিজেপি। এই পরিস্থিতিতে প্রার্থীদের দলবদল বিজেপিকে চিন্তায় রেখেছে। নতুন প্রার্থী খুঁজতে গিয়ে বিজেপি হিমশিম খাচ্ছে।

বিজেপিতে যোগ দিয়ে মোহন হালদার বলেন, ‘আমি বাড়িতে থাকার ছেলে নই। উন্নয়নের জোয়ারে ভেসে তাই তৃণমূল কংগ্রেসে এসে যোগ দিলাম। বিজেপি থেকে কাজ করতে পারছিলাম না আমি। বিজেপি সরকার একটি জনবিরোধী সরকার। তারা রাজ্য সরকারকে সাহায্য করছে না। রাজ্যের উন্নয়ন স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করছে। মমতা ব্যানার্জির নেতৃত্বে রাজ্যের উন্নয়নের শরিক হতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলাম।’

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories