Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

মহাকাশে সিনেমার শ্যুটিং! ইতিহাস গড়তে চলেছেন রুশ অভিনেতা-অভিনেত্রীরা

এনবিটিভি ডেস্কঃ  পৃথিবীর প্রথম কোনও সিনেমা যা শ্যুট হবে মহাকাশে। ভাবলেই অবাক লাগে! শূন্যে ভেসে শ্যুটিং ফ্লোরে ঢুকছেন জুলিয়া পেরেসলিড। ক্যামেরাম্যান, ডিরেক্টরও যাতায়াত করছেন উড়ে উড়েই। বিখ্যাত হলিউড ছবি ‘গ্র্যাভিটি’-র কথা মনে পড়ছে কি? কল্পবিজ্ঞানের সিনেমা হলেও কৃত্রিম শ্যুটিং সেট বানানো হয়নি । এই ছবির শ্যুটিং বাস্তবেই হতে চলেছে মহাকাশে।  আমেরিকাকে পেছনে ফেলে মহাকাশে সিনেমা বানাতে চলেছে রাশিয়া।

 

পৃথিবীর কক্ষে আন্তর্জাতিক স্পেস স্টেশনে এই ছবির শ্যুট হবে। ছেঁড়াকাটা দৃশ্য নয়, প্রথমবার পূর্ণদৈর্ঘ্যের সিনেমার শ্যুটিং হতে চলেছে আন্তর্জাতিক স্পেস স্টেশনে। মঙ্গলবার রাতে রুশ মহাকাশযান ‘সয়ুজ এমএস-১৯’ চেপে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছন রুশ মহাকাশচারী ও অভিনেতা অ্যান্টন স্কাপলেরভ, রুশ অভিনেত্রী জুলিয়া পেরেসলিড এবং পরিচালক-প্রযোজক ক্লিম শিপেঙ্কো। কাজাখাস্তানের বৈকানুর থেকে মহাকাশযানের উত্‍ক্ষেপণ হয়। রাশিয়ার তৈরি মহাকাশে প্রথম শ্যুট হতে চলা পূর্ণদৈর্ঘ্যের এই সিনেমার নাম ‘দ্য চ্যালেঞ্জ’।

 

ভূপৃষ্ঠ থেকে ৩৭০ কিলোমিটার উপরে পৃথিবীর কাছের কক্ষপথে (‘লো-আর্থ অরবিট’) রয়েছে মহাকাশ স্টেশন। এই মহাকাশ স্টেশনে রয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা, রুশ মহাকাশ গবেষণা সংস্থা ‘রসকসমস’, জাপানি মহাকাশ গবেষণা সংস্থা ‘জাক্সা’ ও ইউরোপিয়ান স্পেস এজেন্সি ‘এসা’। নাসা জানিয়েছে, নভেম্বরে মহাকাশে শ্যুটিংয়ের জন্য পাঠানো হচ্ছে অভিনেতা টম ক্রুজকে।

 

তবে তার আগেই রুশ অভিনেতা-অভিনেত্রীরা মহাকাশ স্টেশনে পৌঁছে গেছেন। এর আগে ‘ইন্টারস্টেলার’, ‘মুন’, ‘স্টার ট্রেক’, ‘গ্র্যাভিটি’, ‘স্টার ওয়র্স’, ‘দ্য মার্শিয়ান’, ‘সোলারিস’, ‘ফার্স্ট ম্যান’-এর মতো অত্যন্ত জনপ্রিয় চলচ্চিত্রগুলির সবকটিই শ্যুট হয়েছিল হলিউডের স্টুডিওতে। মহাকাশে এখনও অবধি মোট ৬৫ জন মহিলা গিয়েছেন।

 

 

২০১৮ সাল থেকে মাইক্রোগ্র্যাভিটি নিয়ে গবেষণা হয়েছে প্রায় আড়াই হাজার। বিশ্বের ১০৬টি দেশে প্রায় ৩৬০০ জন মহাকাশ বিজ্ঞানী  অংশ নিয়েছেন স্পেস-মিশনে। পৃথিবীর কক্ষপথে ঘুরতে থাকা স্পেস স্টেশনে ছ’মাসের বেশি কোনও নিশ্চয় থাকেন না। মহাকাশ বিজ্ঞানীরা বলেন দীর্ঘসময় স্পেস স্টেশনে কাটালে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা মারাত্মকভাবে কমে যায়।

মার্কিন নভশ্চর স্কট কেলি ২০১৫ সালে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে পাড়ি দিয়েছিলেন। কাটিয়ে ছিলেন এক বছরের বেশি। আইএসএস থেকে পৃথিবীতে ফেরার পর স্কটকে নিয়ে পরীক্ষা চালিয়ে বিজ্ঞানীরা দেখেন শুধু শারীরিক (ফিজ়িয়োলজিক্যাল) বদল নয়, জিনের বদলও ঘটেছে দীর্ঘ মহাকাশ বাসে। এই মহাকাশ স্টেশনেই এবার ফিল্ম শ্যুট করার বড় চ্যালেঞ্জ নিয়েছেন রুশ অভিনেতা-অভিনেত্রীরা।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories