Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

বেধড়ক মারধরের চোট আহত হন বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহ ও তাঁর দুই বন্ধু দীনেশ সিং ও বিকাশ অধিকারী

এবার ‘বহিরাগত’ তত্বে মার খেলেন চন্দননগরের বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহ। আগামী ১০ এপ্রিল চন্দননগরের ভোটগ্রহণ, আর সেই কারণেই গতকাল প্রচারে গিয়েছিলেন দীপাঞ্জন। তার অভিযোগ প্রচার সেরে বাড়ি ফেরার পথেই তৃণমূল নেতার হাতে মার খেয়ে হয়। প্রচার সেরে ফেরার পথে তৃণমূল নেতা শ্যামবন্ধু নিজের অনুগামীদের নিয়ে চড়াও হয়।

বিজেপি প্রার্থীর দাবি তাঁর গাড়ি আটকে তৃণমূল নেতার অনুগামীরা ‘ বহিরাগত ‘ তকমা দিয়ে বেধড়ক মারতে থাকে। সঙ্গে থাকা ওই প্রার্থীর দুই বন্ধুকেও বাদ দেয়নি তৃণমূলের গুণ্ডারা।

বেধড়ক মারধরের চোট আহত হন বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহ ও তাঁর দুই বন্ধু দীনেশ সিং ও বিকাশ অধিকারী। ঘটনা জানতে পেরে দৌড়ে এসে কিছু বিজেপি কর্মী। তাদের সঙ্গে বচসায় জরায় তৃণমূল কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় চন্দননগর থানার পুলিশ।

আহত বিজেপি প্রার্থী ও তাঁর দুই বন্ধুকে হাসপাতালে চিকিত্‍সার জন্য গতকাল রাতেই নিয়ে যাওয়া হয়, বলে জানা গিয়েছে। বিজেপি প্রার্থীর তরফে ওই তৃণমূল নেতা শ্যামবন্ধুর বিরুদ্ধে এফ আই আর দায়ের করেছেন, বলে সূত্রের খবর। যদিও যাবতীয় দাবি অস্বীকার করে পাল্টা বিজেপিকে কাঠগড়ায় তুলেছে তৃণমূল। শাসক দলের দাবি, ভোটের দিন অশান্তি ও গন্ডগোল পাকাতে চন্দননগর এলাকায় সমস্ত হোটেলে ‘ বহিরাগত ‘ গুন্ডা রেখে দিয়েছে বিজেপি প্রার্থী। অপরদিকে তৃণমূল নেতা শ্যামবন্ধুকে গ্রেফতারের জন্য কাল রাতেই চন্দননগর থানা ঘেরাও করে বিজেপি কর্মী – সমর্থকেরা।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories