Saturday, September 5, 2026
30 C
Kolkata

মানিকচকে বিজেপি প্রার্থী গৌরচন্দ্র মণ্ডলের উপস্থিতিতে নেতাজির ঘাড়ে চেপে লাগানো হলো বিজেপির পতাকা

মালদহের মানিকচক এলাকায় নেতাজির মূর্তির সামনে গেরুয়া পতাকা লাগানোয় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। বিধানসভা ভোটের আগে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। অভিযোগ উঠেছে, স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা সুভাষচন্দ্র বসুর-এর মূর্তির সঙ্গে অসম্মানজনক আচরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি ধর্মীয় শোভাযাত্রার সময় কয়েকজন ব্যক্তি নেতাজির ঘোড়ায় চড়া মূর্তির উপর উঠে পড়েন। এরপর তাঁর গায়ে গেরুয়া পতাকা জড়িয়ে দেওয়া হয় এবং হাতে অন্য একটি পতাকাও গুঁজে দেওয়া হয়। শুধু তাই নয়, পাশেই থাকা জাতীয় পতাকার দণ্ড ভেঙে ফেলার অভিযোগও উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়।

জানা যাচ্ছে, এই ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন মানিকচক কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌরচন্দ্র মণ্ডল। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা দাবি করছে, তাঁর নেতৃত্বেই এই কাজ করা হয়েছে। অন্যদিকে, বিজেপি প্রার্থীর বক্তব্য, এটি একটি ধর্মীয় মিছিল ছিল এবং সেখানে বহু মানুষ অংশ নিয়েছিলেন। কে কী করেছে, তা তাঁর জানা নেই বলে তিনি জানিয়েছেন। স্থানীয়দের আরও অভিযোগ, ওই দিন মিছিলে রাজনৈতিক স্লোগানও শোনা যায়। কিছু যুবকের হাতে ধারালো অস্ত্র দেখা গেছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এই ঘটনার পর গোটা জেলায় নিন্দার ঝড় উঠেছে। বিভিন্ন মহল থেকে দ্রুত তদন্ত এবং দোষীদের শাস্তির দাবি জানানো হয়েছে।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Topics

মোদি-পেজেসকিয়ান বৈঠক নিয়ে আমেরিকার আপত্তি, ইরানকে সাহায্য না করার হুঁশিয়ারি রুবিওর

কিরঘিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনের ফাঁকে ইরানের...

Related Articles

Popular Categories