Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

UP জেলা পঞ্চায়েত ভোটে জয় বিজেপির, তবে এই ভোটে সাধারন মানুষ নয়, নির্বাচিত প্রতিনিধিরাই ভোটার

নিউজ ডেস্ক : উত্তরপ্রদেশের জেলা পঞ্চায়েত চেয়ারপার্সন নির্বাচনে বড় জয় পেল বিজেপি। ফলাফলের এই সম্ভাবনায় বেশ খানিকটা অস্বস্তিতে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। নির্বাচনের হাওয়া বলছে, ৭৫টি আসনের ৬৭টিই জিতল পদ্ম শিবির, অন্যদিকে অখিলেশের দল জিতেছে ৬টি আসন। ২০১৬ সালে এই নির্বাচনেই ৬০টি আসন দখল করেছিল সপা। তবে এই ফলাফল নিয়ে লাফালাফি করার কোনো কারণ নেই। কারণ, এক্ষেত্রে সাধারন মানুষের অংশগ্রহণ নেই আদৌ।

 

 

 

অবশ্য রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিধানসভা নির্বাচনের ফলাফল কী হবে তা এই স্থানীয় নির্বাচন দেখে বোঝা যায় না। পরের বছর নির্বাচনে যোগী আদিত্যনাথের সরকার টিকে থাকবে না যাবে তা এই ফলাফল দেখে বলা সম্ভব নয়। কারণ, এই নির্বাচনে ভুত দেননি সাধারন মানুষ। এই নির্বাচনে ভোট দাতা হলেন শুধুমাত্র নির্বাচিত প্রতিনিধিরা। তাই এক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে যে কি পরিবর্তন এসেছে তা প্রতিফলিত হয় নি। তবে, মনে করা হচ্ছে ২০২২ নির্বাচন যোগী অ্যান্ড কোম্পানির জন্য অগ্নিপরীক্ষা।

 

 

অবশ্য এই নির্বাচনে ও বিজেপি রীগিং করেছে বলে অভিযোগ সমাজবাদী পার্টির। তবে প্রতিবাদকারীদের ওপর দমন পীড়ন চালিয়ে যোগী সরকার। উত্তরপ্রদেশ বিজেপির প্রধান স্বতন্ত্র দেব সিং গর্বিত সুরে বলেছেন, ‘বিজেপি ৭৫-এর মধ্যে ৬৭টা আসন জিতেছে, ২০২২ বিধানসভাও জিতবে।’

 

 

প্রসঙ্গত, উত্তরপ্রদেশে ৩০০০ মতো জেলা পঞ্চায়েত সদস্য আছে। এর মধ্যে ৭৫টি জেলার চেয়ারপার্সন নির্বাচন করতেই হয়েছিল এই নির্বাচন। মায়াবতীর দল বহুজন সমাজ পার্টি এই নির্বাচনে লড়াই করেনি।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories