Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

বাঘ ও কুমিরে আক্রান্ত পরিবারের পাশে দাঁড়ালো এক স্বেচ্ছাসেবী সংগঠন

গোসাবা: ফেসবুক ফ্রেন্ড থেকে তৈরি করা একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘সুখের চাদর’। ‘ইয়াস’ পরবর্তীতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কাছে বিশেষ ত্রাণ সামগ্রী ও আর্থিক সাহায্য পৌঁছে দিল এই সংগঠন।

 

সুন্দরবনের ইয়াস ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ও কুমির,বাঘে আক্রান্ত পরিবারদের কাছে বিভিন্ন দ্বীপে গিয়ে লঞ্চ করে তুলে বালি দ্বীপে নিয়ে এসে বিশেষ সামগ্রী তুলে দিল তারা। বাড়িও পৌঁছে দিল। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মানুষজন।

স্বেচ্ছাসেবী সংগঠনের সন্দীপ কুমার দাস (যুগ্ম সম্পাদক) জানান, “বাঘে,কুমিরে ও ইয়াসের ক্ষতিগ্রস্ত মানুষ বিভিন্ন সাহায্য পেলেও কিন্তু রান্না করার মত বাসনপত্র না থাকায়, সেই কথা চিন্তা করে তাদের হাতে তুলে দেওয়া হল রান্না করার সামগ্রী -সহ চাল, ডাল, তেল, নুন, বিভিন্ন মসলা, সোয়াবিনের মতো প্রয়োজনীয় খাদ্যসামগ্রী। মোট ২৮ টি পরিবারের হাতে এই সামগ্রী তুলে দেওয়া হয়েছে। তারমধ্যে বাঘে আক্রান্ত পরিবার চারটি আর কুমিরে আক্রান্ত পরিবার একটি। এছাড়া ইয়াসে ক্ষতিগ্রস্ত হওয়া ২৩ টি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে এই সমস্ত খাবার।”

রিপোর্টার- সুন্দরবন থেকে চিত্রা ঘোষ

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories