Saturday, September 5, 2026
30 C
Kolkata

জমি বিক্রি না করায় কৃষককে পিষে মারার অভিযোগ উঠলো মধ্যপ্রদেশের বিজেপি নেতার বিরুদ্ধে

মধ্যপ্রদেশের গণেশপুরা গ্রামে চাঞ্চল্যকর এক ঘটনায় বিজেপি নেতা মহেন্দ্র নগর এবং তার সহযোগীদের বিরুদ্ধে এক কৃষককে খুন ও তার মেয়েদের ওপর হামলার অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত কৃষকের নাম রাম স্বরূপ ধাকড়। মঙ্গলবার সকালে স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি চাষ করতে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় মহেন্দ্র নগর ও তার দল তাদের পথ আটকায় এবং লাঠি-রড দিয়ে নির্মমভাবে মারধর করে। পরে অভিযুক্তরা ধাকড়ের ওপর গাড়ি চালিয়ে দেয় বলে অভিযোগ।

পরিবারের দাবি, মহেন্দ্র নগর দীর্ঘদিন ধরে এলাকার কৃষকদের ভয় দেখিয়ে জমি বিক্রি করতে বাধ্য করছিলেন। ধাকড় এতে রাজি না হওয়ায় তার ওপর হামলা চালানো হয়। জানা যায়, ধাকড়ের চিৎকার শুনে তার দুই মেয়ে ঘটনাস্থলে ছুটে গেলে তাদেরও বেধড়ক মারধর করা হয়। এক মেয়ে জানান, “বাবাকে বাঁচাতে গেলে আমাকে মাটিতে ফেলে বেধড়ক মারে, জামাকাপড় ছিঁড়ে ফেলে এবং গুলি চালায়। মা বাধা দিলে তারা গাড়ি তুলে দেয় বাবার ওপর।”

স্থানীয়দের দাবি, ঘটনাস্থলে প্রায় ২০ জন অস্ত্র হাতে উপস্থিত ছিল এবং দেখানোর জন্য আকাশের দিকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশ জানায়, আহত ধাকড়কে প্রায় এক ঘণ্টা হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। বন্দুকধারীরা তার দেহ পাহারা দিয়ে রাখে। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করে। ফতেহগড় থানার অফিসার জয়নারায়ণ শর্মা জানিয়েছেন, মহেন্দ্র নগর, তার পরিবারের তিন মহিলা সদস্য এবং আরও ১৪ জনের বিরুদ্ধে খুনসহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে তল্লাশি চলছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নগর বহুদিন ধরে প্রায় ২৫ জন কৃষককে ভয় দেখিয়ে জমি বিক্রি করিয়েছেন।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Topics

মোদি-পেজেসকিয়ান বৈঠক নিয়ে আমেরিকার আপত্তি, ইরানকে সাহায্য না করার হুঁশিয়ারি রুবিওর

কিরঘিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনের ফাঁকে ইরানের...

Related Articles

Popular Categories