বিজেপি নেতা সজল ঘোষের এক মন্তব্য ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। শনিবার তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লেখেন—“একজন অবৈধ ভোটারের নাম যদি ভোটার লিস্টে থাকে, তাহলে ১ লক্ষ বাঙালি নির্বাচন কমিশন ঘেরাও করবে।” তাঁর এই বক্তব্য প্রকাশের পরই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।
তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ, বিজেপি ধর্ম ও নাগরিকত্বের নামে রাজ্যে বিভাজন তৈরি করতে চাইছে। অন্যদিকে বিজেপি শিবিরের দাবি, রাজ্যের ভোটার তালিকায় বহু অবৈধ নাম রয়েছে এবং তা সরানোর দাবিতেই এই আহ্বান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লোকসভা নির্বাচনের আগে এই ধরনের উস্কানিমূলক মন্তব্য ভোট ব্যাংকের সমীকরণে প্রভাব ফেলতে পারে।


