Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

NRS হাসপাতালে গেরুয়া বাহিনীর গুন্ডামি, হোমগার্ডকে চড় বিজেপি নেতার,সমর্থন দিলীপের

 

নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দেহ সৎকারকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা সৃষ্টি হয় এনআরএস মেডিকেল কলেজএবং হাসপাতালে। পুলিশি টালবাহানার মধ্যে হোমগার্ডকে টেনে চড় মারেন এক বিজেপি নেতা। এই চড় মারার ঘটনায় রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, ‘মেরে থাকলে ঠিক করেছে।এদিন এনআরএস হাসপাতালের মর্গ থেকে নিহত অভিজিৎ সরকারের দেহ নিতে যান বিজেপি নেতা দেবদত্ত মাজি-সহ বেশ কয়েকজন। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতা ও দুর্ব্যবহারের অভিযোগ তোলেন ওই বিজেপি নেতা। দেহ হাসপাতালের মর্গ থেকে বের করে আনার সময়ে পুলিশের সঙ্গে বচসা শুরু হয়ে যায় তাঁর। সেইসময়ই এক হোমগার্ডকে চড় মারেন তিনি। ওই বিজেপি নেতার দাবি, বাধ্য হয়েই চড় মারতে হয়েছে। প্রথমে তিনি চড় মারতে চাননি। কিন্তু পরিস্থিতির চাপে পড়ে মারতে হয়েছে তাঁকে। এদিন ওই বিজেপি নেতা জানান, ‘৮–৯ বছর আগে অভিজিৎ ও তাঁর দাদা আক্রান্ত হয়েছিলেন। কিন্তু সেই সময় দুই ভাই প্রাণে বেঁচে যান। কিন্তু এবারে আর অভিজিৎ পারেনি।’

গত ২ মে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ হয়। ঠিক তারপরই কাঁকুড়গাছির বিজেপি কর্মীকে নৃশংস অত্যাচার করে খুন করা হয় বলে অভিযোগ। সেই ঘটনার জল গড়ায় কলকাতা হাই কোর্টে। হাই কোর্টের নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার বিজেপি কর্মীর দেহ পরিবারের হাতে হস্তান্তরের কথা ছিল। সকালে এনআরএস হাসপাতালের সামনে ভিড় জমান বিজেপি নেতা-কর্মীরা। অভিযোগ, দেহ হস্তান্তরে দেরি করা হয়। তার ফলে মেজাজ হারান বিজেপি নেতা দেবদত্ত মাজি। চড় মারেন হোম গার্ডকে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। দীর্ঘক্ষণ পর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। সেই ঘটনা নিয়ে মন্তব্য করেই ফের বিতর্কে জড়ালেন দিলীপ ঘোষ।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories