Friday, March 6, 2026
22.2 C
Kolkata

অবৈধ ভাবে অনুপ্রবেশকারীদের মদতে অভিযুক্ত বিজেপি নেতার জামিন ঘিরে বিতর্ক

এলাহাবাদ হাইকোর্ট বিজেপি যুব নেতা বিক্রম রায়কে জামিন দিয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে ভারতে প্রবেশে সাহায্য করেছেন এবং তাদের নকল কাগজপত্র তৈরি করে দিয়েছেন। ২০২৩ সালে উত্তরপ্রদেশের এটিএস এই মামলা দায়ের করে। এর আগে এই মামলার আরও কয়েকজন অভিযুক্ত জামিন পেয়েছিলেন, সেই যুক্তিতেই বিক্রম রায়কেও জামিন দেওয়া হয়। কংগ্রেস এই জামিনের তীব্র বিরোধিতা করেছে। কংগ্রেস নেতারা অভিযোগ তুলেছেন, বিজেপি নেতৃত্বাধীন সরকার অনুপ্রবেশের বিরুদ্ধে বড় বড় কথা বললেও, নিজেদের দলের নেতারাই এতে জড়িত।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি বিহারের এক নির্বাচনী সভায় বলেছিলেন, “চুন চুন কে ঘুসপেটিয়োকে পাকড়না হ্যায়।” কিন্তু ঠিক এই সময়েই বিজেপি যুবনেতার জামিন মঞ্জুর হওয়ায় অস্বস্তি তৈরি হয়েছে বিজেপির আন্দরমহলে। বিক্রম রায়ের মামলাটি আগে এনআইএ বিশেষ আদালতের হাতে ছিল। সেখানে জামিনের আবেদন খারিজ হওয়ার পর বিজেপি পক্ষ হাইকোর্টে যায়। অভিযোগ অনুযায়ী, বিশাল টাকার বিনিময়ে বাংলাদেশিদের ভারতে প্রবেশ করানো হচ্ছিল। যদিও এনআইএ-র চার্জশিটে স্পষ্ট কোনও অপরাধের উল্লেখ ছিল না। বিরোধীরা প্রশ্ন তুলছে, বিএসএফের কঠোর পাহারা থাকা সত্ত্বেও কীভাবে এত মানুষ সীমান্ত পেরিয়ে ঢুকছে। বিরোধীদের দাবি বলছে, বিজেপি নেতাদের মদদ ছাড়া এটা সম্ভব নয়। কংগ্রেসের দাবি, সীমান্তে গাফিলতির দায় স্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories