Tuesday, July 21, 2026
27.3 C
Kolkata

কোরান নিয়ে কুরুচিকর মন্তব্য করলেন বিজেপি বিধায়ক অসীম সরকার

হরিণঘাটা বিধানসভার বিজেপি বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে কোরান নিয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে এফআইআর দায়ের হয়েছে। সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম এই অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, অসীম সরকারের মন্তব্য মুসলিম সম্প্রদায়ের পবিত্র ধর্মগ্রন্থ কোরানকে অবমাননা করেছে এবং এতে ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে। এই ধরনের মন্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য বিপজ্জনক বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এই ঘটনার আগে দু’দিন আগে নাদনঘাট থানায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন এবং ফুরফুরা শরিফ সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকেও অভিযোগ জানানো হয়েছিল। তাদের দাবি, একজন জনপ্রতিনিধি হয়ে এভাবে ধর্মীয় বিষয়ে মন্তব্য করা একেবারেই অনুচিত। তারা স্পষ্টভাবে বলেন, অসীম সরকারকে অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে এই ধরনের মন্তব্য করা বন্ধ করতে হবে। ফুরফুরা শরিফ সেবা ফাউন্ডেশন ও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরা আরও জানান, যদি প্রয়োজন হয় তাহলে বিভিন্ন থানায় অসীম সরকারের বিরুদ্ধে আরও অভিযোগ দায়ের করা হবে। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে বলে জানা গেছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো ঘটনা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রে খবর, বিজেপি বিধায়ক ঠিক কী মন্তব্য করেছিলেন, তা জানার জন্য প্রকাশ্যে থাকা ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। সেই সব তথ্য যাচাই করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এর আগেও অসীম সরকার একাধিকবার বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে এসেছেন। কিছুদিন আগে উত্তর ২৪ পরগনার বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় তাঁর করা মন্তব্য নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। সে সময় দলের পক্ষ থেকে তাঁকে সতর্ক করা হয়েছিল বলেও জানা যায়। যদিও এই নতুন অভিযোগ নিয়ে এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি তিনি।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories