Saturday, September 5, 2026
28 C
Kolkata

উত্তরপ্রদেশে তলোয়ার বিতরণের অভিযোগে ৪১ জন হিন্দুত্বাদীর নামে মামলা, গ্রেফতার ১০ সদস্য

উত্তরপ্রদেশের ঘাজিয়াবাদের শালিমার গার্ডেন এলাকায় সোমবার হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু রক্ষা দলের ১০ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, তারা এলাকায় তলোয়ার বিতরণ করছিল এবং মুসলিম বিরোধী স্লোগান দিচ্ছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় ১৬ পরিচিত এবং ২৫-৩০ অচেনা ব্যক্তির বিরুদ্ধে প্রাথমিকভাবে এফআইআর দায়ের করা হয়েছে। শালিমার গার্ডেনের সহকারী পুলিশ কমিশনার অতুল কুমার সিংহ জানান, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর ভিত্তিতে এই গ্রেফতারি অভিযান পরিচালনা করা হয়েছে। ভিডিওতে দেখা গেছে, এই হিন্দুত্ববাদী দলের সদস্যরা তলোয়ার প্রদর্শন ও বিতরণ করছেন।

এফআইআর অনুযায়ী, হিন্দু রক্ষা দলের জাতীয় সভাপতি ভূপেন্দ্র চৌধরি, ওই ঘটনায় অভিযুক্ত হলেও সে এখনও পলাতক। ভিডিওগুলিতে দেখা যায়, চৌধরি সাম্প্রতিক বাংলাদেশের ঘটনা উল্লেখ করে হিন্দুদের অস্ত্র বহনের আহ্বান জানিয়েছেন। তিনি দাবি করেছেন, “বাংলাদেশে আমাদের হিন্দু ভাইদের যেভাবে হত্যা করা হয়েছে, হিন্দুদের নিজেদের রক্ষা করার জন্য তলোয়ার রাখা উচিত।”

চৌধরি আরও বলেন, তাদের সংগঠন প্রতিটি জিহাদির সঙ্গে নিজস্ব ভাষায় প্রতিক্রিয়া জানাবে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা এলাকায় অস্ত্র নিয়ে র‍্যালি করেছে এবং মুসলিম বিরোধী স্লোগান দিয়ে জনসাধারণকে আতঙ্কিত করেছে।ঘাজিয়াবাদের ডেপুটি কমিশনার নিমিশ পাটিল বলেছেন, “আমরা কোনো সংগঠনকে সাম্প্রদায়িক শান্তি ও আইনশৃঙ্খলা বিঘ্নিত করতে দেব না। তদন্ত চলাকালীন আরও অভিযোগ যোগ হতে পারে এবং অবশিষ্ট অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।”

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories