Friday, March 6, 2026
22.2 C
Kolkata

ক্লাস চলা কালীন বিজেপি বিধায়কের প্রবেশ ঘিরে দাদাগিরির অভিযোগ ও বিতর্ক শিক্ষা মহলে

বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের কুশমুড়ি হাইস্কুলে ক্লাস চলাকালীন এক অপ্রত্যাশিত ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, ক্লাস চলাকালীন হঠাৎ করেই শ্রেণিকক্ষে ঢুকে পড়েন ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধাড়া। বিষয়টি ঘিরে শিক্ষক ও বিধায়কের মধ্যে তর্কাতর্কি শুরু হয়, যা পরে বড় আকার নেয়।

স্কুল সূত্রে জানা যায়, সেদিন চতুর্থ পিরিয়ডে অষ্টম শ্রেণির বাংলা ক্লাস নিচ্ছিলেন শিক্ষক গোলক বিহারী বন্দ্যোপাধ্যায়। সেই সময় অনুমতি ছাড়াই শ্রেণিকক্ষে প্রবেশ করেন বিধায়ক। ঢুকেই তিনি মেঝে অপরিষ্কার কেন, তা জানতে চান। শিক্ষক জানান, স্কুলে স্থায়ী পরিচ্ছন্নতাকর্মী নেই। ছাত্রছাত্রী এবং শিক্ষকরা মিলেই পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ সামলান। নির্দিষ্ট সময়ে ঘর ঝাঁট দেওয়া হয় বলেও তিনি জানান।

এরপর শিক্ষক প্রশ্ন তোলেন, আগাম অনুমতি ছাড়া ক্লাসে ঢোকা কি ঠিক হয়েছে। এই কথাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পড়ুয়াদের সামনেই দু’জনের মধ্যে তীব্র বাক্য বিনিময় হয় বলে অভিযোগ। উপস্থিত ছাত্রছাত্রীরা অস্বস্তিতে পড়ে বলে জানা যায়।

এদিকে, ঘটনাটি সামনে আসতেই রাজনৈতিক প্রতিক্রিয়া শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব বিধায়কের আচরণের তীব্র সমালোচনা করেছে। তাদের দাবি, শিক্ষাঙ্গনে এ ধরনের আচরণ কাম্য নয়। ছাত্রছাত্রীদের সামনে একজন শিক্ষককে এভাবে প্রশ্নবাণে জর্জরিত করা উচিত হয়নি।

অন্যদিকে, বিজেপির তরফে জানানো হয়েছে, বিদ্যালয়ের পরিবেশ উন্নত করার লক্ষ্যেই বিধায়ক সেখানে গিয়েছিলেন। বিষয়টি নিয়ে অযথা রাজনৈতিক রং দেওয়া হচ্ছে বলেও তাদের দাবি।
পুরো ঘটনায় শিক্ষক মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories