Friday, March 6, 2026
22.2 C
Kolkata

জম্মু-কাশ্মীরের জন্য বরাদ্দ তহবিলের বেশিরভাগই গেল উত্তরপ্রদেশে, বিজেপি সাংসদ খাতানাকে ঘিরে বিতর্ক!

জম্মু ও কাশ্মীর থেকে রাজ্যসভায় মনোনীত এক বিজেপি সাংসদকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ, তিনি তার সাংসদ তহবিলের বড় অংশ নিজ রাজ্যের বদলে উত্তরপ্রদেশে খরচ করেছেন। এই নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

২০২২ সালের সেপ্টেম্বরে রাজ্যসভায় মনোনয়ন পান বিজেপির প্রবীণ নেতা গুলাম আলি খাতানা। গুজ্জর সম্প্রদায়ের পরিচিত মুখ হিসেবে তিনি দীর্ঘদিন ধরেই কাশ্মীরের রাজনীতিতে সক্রিয়। সাংসদ হিসেবে তিনি এমপিএলএডিএস প্রকল্পের আওতায় প্রায় ১৪ কোটি ৭০ লক্ষ টাকা উন্নয়নমূলক কাজের জন্য বরাদ্দ পান। নিয়ম অনুযায়ী, প্রতিটি সাংসদ বছরে সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুপারিশ করতে পারেন। সেই প্রকল্পগুলি বাস্তবায়নের দায়িত্ব থাকে জেলা প্রশাসনের হাতে, তবে কোন এলাকায় কাজ হবে তা ঠিক করার অধিকার সাংসদেরই।

সরকারি তথ্য অনুযায়ী, খাতানা মোট ১৭৬টি উন্নয়নমূলক কাজের অনুমোদন দিয়েছেন। এর মধ্যে ১৪৪টি প্রকল্পের জন্য প্রায় ১০ কোটি ৫৮ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে উত্তরপ্রদেশে। অর্থাৎ মোট তহবিলের প্রায় ৯৪ শতাংশই গিয়েছে ওই রাজ্যে। অন্যদিকে জম্মু ও কাশ্মীরে মাত্র ৩২টি প্রকল্পে খরচ হয়েছে প্রায় ৯৪ লক্ষ টাকা।

এই পরিসংখ্যান সামনে আসতেই সমালোচনায় সরব হয়েছে ন্যাশনাল কনফারেন্স এবং পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)। ন্যাশনাল কনফারেন্সের মুখপাত্র তানভীর সাদিক সামাজিক মাধ্যমে প্রশ্ন তুলেছেন, জম্মু ও কাশ্মীরের প্রতিনিধিত্ব করার জন্য মনোনীত একজন সাংসদ যদি তার অধিকাংশ তহবিল অন্য রাজ্যে ব্যয় করেন, তবে এই অঞ্চলের মানুষের প্রাপ্য অধিকার নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

পিডিপির যুব নেতা আদিত্য গুপ্তও কড়া ভাষায় সমালোচনা করে জানান, জম্মু ও কাশ্মীর থেকে সংসদে গেলেও উন্নয়নের অর্থ অন্যত্র পাঠানো হয়েছে, যা সাধারণ মানুষের সঙ্গে অবিচার।
যদিও এই বিষয়ে এখনও খাতানার পক্ষ থেকে বিস্তারিত কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি, তবে ঘটনাটি নিয়ে রাজনৈতিক চাপানউতোর ক্রমেই বাড়ছে। জম্মু ও কাশ্মীরের মানুষের উন্নয়ন নিয়ে প্রশ্ন উঠেছে নতুন করে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories