Sunday, August 30, 2026
31 C
Kolkata

ছাত্রাবাসে তালা ঝুলছে বছরের পর বছর, তবু মিলেছে ১ কোটি ৬২ লক্ষের অনুদান! বিজেপি শাসিত মহারাষ্ট্রে আর্থিক অনিয়মে প্রশ্নের মুখে প্রশাসন

বিজেপি শাসিত মহারাষ্ট্রে ছাত্রাবাস পরিচালনা নিয়ে বড় ধরনের অনিয়মের অভিযোগ সামনে এসেছে। রাজ্যের বিধানসভায় সম্প্রতি জমা দেওয়া কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (ক্যাগ) রিপোর্টে দেখা গেছে, কয়েকটি ছাত্রাবাসে কোনও আবাসিক না থাকা সত্ত্বেও বছরের পর বছর সরকারি অনুদান দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক নজরদারি ও সরকারি অর্থ ব্যবহারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।

রিপোর্ট অনুযায়ী, ছয়টি ছাত্রাবাসে বাস্তবে কোনও শিক্ষার্থী থাকেন না। কোথাও ভবন দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় রয়েছে, আবার কোথাও ঘরবাড়ি ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে আছে। তবুও গত চার বছরে এই প্রতিষ্ঠানগুলির জন্য মোট ১ কোটি ৬২ লক্ষ টাকার বেশি অনুদান বরাদ্দ করা হয়েছে।

ক্যাগের তদন্তে জালনা জেলার একটি ছাত্রাবাসের চিত্র বিশেষভাবে উঠে এসেছে। নথিপত্রে সেখানে কয়েক ডজন ছাত্র এবং একজন তত্ত্বাবধায়কের নাম থাকলেও বাস্তবে ভবনটি দীর্ঘদিন ধরে তালাবন্ধ। স্থানীয়ভাবে খোঁজ নিয়ে নিরীক্ষকরা দেখতে পান, সেখানে কোনও শিক্ষার্থী বসবাস করছে না। অথচ প্রতি বছর নিয়মিতভাবে সরকারি অর্থ বরাদ্দ হয়েছে। জালনা জেলাতেই আরও কয়েকটি একই ধরনের ছাত্রাবাসের সন্ধান মিলেছে। এছাড়া বুলধানা ও লাতুর জেলাতেও এমন উদাহরণ পাওয়া গেছে।

শুধু অনুদানপ্রাপ্ত বন্ধ ছাত্রাবাসই নয়, চালু থাকা অনেক হস্টেলের অবস্থাও উদ্বেগজনক বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। বহু জায়গায় শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় আসবাবের অভাব রয়েছে। পর্যাপ্ত চেয়ার-টেবিল না থাকায় অনেককে মেঝেতে বসে খাবার খেতে হয়। নিরাপদ পানীয় জল, স্বাস্থ্যসম্মত খাবার, গ্রন্থাগার, কম্পিউটার কিংবা নজরদারির জন্য সিসিটিভির মতো মৌলিক সুবিধাও অনেক ক্ষেত্রে অনুপস্থিত।

বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সুযোগ-সুবিধা নিয়েও প্রশ্ন উঠেছে। কিছু হস্টেলে তাঁদের জন্য ওপরের তলায় কক্ষ বরাদ্দ করা হয়েছে, যা চলাফেরার ক্ষেত্রে সমস্যার কারণ হতে পারে। এছাড়া মেয়েদের জন্য নির্ধারিত কয়েকটি ছাত্রাবাসে নিয়মের ব্যতিক্রম ঘটিয়ে পুরুষ সুপার নিয়োগের তথ্যও সামনে এসেছে।

রাজ্যজুড়ে সরকারি ও অনুদানপ্রাপ্ত বহু ছাত্রাবাসের মধ্যে কয়েকটির ওপর সরেজমিন পরিদর্শনের ভিত্তিতে এই তথ্য উঠে এসেছে। রিপোর্ট প্রকাশের পর বিরোধী দলগুলি বিষয়টি নিয়ে সরকারের জবাবদিহি দাবি করেছে। অন্যদিকে প্রশাসনের তরফে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। সরকারি অর্থের সঠিক ব্যবহার এবং ছাত্রছাত্রীদের জন্য মানসম্মত আবাসন নিশ্চিত করার দাবিও জোরালো হয়েছে।

Hot this week

‘প্রমাণ করে দেখাক’ – যাদবপুরে পিএইচডি স্তরে ভর্তিতে দুর্নীতির অভিযোগে AVBP-কে চ্যালেঞ্জ আফরিনের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পিএইচডি স্তরে ভর্তির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলল...

‘হাত কেটে নেব’ – মন্ত্রিসভা থেকে ছাঁটাইয়ের আতঙ্কে সহকর্মীদের হুমকি জুয়েল ওরাঁও-র

নিজের বিরুদ্ধে দলের অন্দরেই ষড়যন্ত্র চলছে বলে বিস্ফোরক অভিযোগ...

৩৭ কোটি তরুণ-তরুণী, তবু ৮.৭ কোটি শিক্ষা-চাকরি নেই — সংকটে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ

প্রতি বছর প্রায় এক কোটি তরুণ চাকরির বাজারে ঢোকেন।...

Topics

‘প্রমাণ করে দেখাক’ – যাদবপুরে পিএইচডি স্তরে ভর্তিতে দুর্নীতির অভিযোগে AVBP-কে চ্যালেঞ্জ আফরিনের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পিএইচডি স্তরে ভর্তির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলল...

‘হাত কেটে নেব’ – মন্ত্রিসভা থেকে ছাঁটাইয়ের আতঙ্কে সহকর্মীদের হুমকি জুয়েল ওরাঁও-র

নিজের বিরুদ্ধে দলের অন্দরেই ষড়যন্ত্র চলছে বলে বিস্ফোরক অভিযোগ...

ইরান যুদ্ধের আঁচ আমেরিকায়! কমছে ট্রাম্পের জনসমর্থন

ইরানের সঙ্গে যুদ্ধের প্রভাব এবার মার্কিন রাজনীতিতেও দেখা যাচ্ছে।...

কোনও প্রশ্ন ফাঁস হয়নি – সংসদীয় কমিটির কাছে এমনটাই দাবি শিক্ষামন্ত্রকের!

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের উচ্চশিক্ষা দপ্তরের দাবি, ২০১৭ সালে ন্যাশনাল টেস্টিং...

প্রসবের পরই মা ও সদ্যোজাতের মৃত্যু, বিজেপি শাসিত মধ্যপ্রদেশে সরকারি হাসপাতালে গাফিলতির অভিযোগ

প্রসবের জন্য সরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক গর্ভবতী মহিলা।...

Related Articles

Popular Categories