Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

নবদ্বীপে পুরভোট প্রচারে তৃণমূলকে কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত’র

নদীয়া, এনবিটিভিঃ জনপ্রতিনিধি হওয়ার জন্য তৃণমূলের অন্দরে কম্পিটিশন চলছে, কারণ জনপ্রতিনিধি হলেই আগামী পাঁচ বছরে কোটি কোটি টাকা কামানো যাবে অবৈধভাবে। সেই কারণেই তৃণমূলের ভেতরেই অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে। আর এই অন্তর্দ্বন্দ্বে তৃণমূল দলটা শেষ হবে। শুক্রবার নদীয়ার নবদ্বীপ নির্বাচনী প্রচারে এসে তৃণমূলকে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। হাতেগোনা কয়েকটি দিন রয়েছে পৌরসভা নির্বাচন। অন্যান্য জেলার পাশাপাশি নদীয়া জেলা তে প্রচারে নেমেছে প্রতিটি রাজনৈতিক দল।

 এদিন নদীয়া নবদ্বীপে পৌরসভার প্রার্থীদের সমর্থনে প্রচার করতে আসেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বিভিন্ন অনুষ্ঠানের নাম করে তৃণমূলের নেতারা তোলাবাজি শুরু করেছে। নির্দল প্রার্থী নিয়ে তৃণমূলের যে অন্ত দ্বন্দ্ব চলছে সে বিষয়ে তিনি বলেন, তৃণমূলের ভিতরে জনপ্রতিনিধি হওয়ার জন্য প্রতিযোগিতা চলছে। তার কারণ জনপ্রতিনিধি হতে পারলেই আগামী পাঁচ বছর অবৈধভাবে কোটি কোটি টাকা কামানো যাবে। কেউ পিসির লোক, কেউ আবার ভাইপোর লোক, কেউ আবার মদন সৌগত লোক।

তিনি আরও বলেন, “আর এই তৃণমূল দলটা অন্তর্দ্বন্দ্বে শেষ হয়ে যাবে। এর পাশাপাশি নির্বাচন নিয়ে তিনি বলেন পুরোটাই ধাপ্পাবাজি চলছে। এখানে বিরোধীদের কণ্ঠরোধ করে রাখা হচ্ছে প্রতিবাদ করলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। উত্তরপ্রদেশে যেভাবে ভোট হচ্ছে পশ্চিমবঙ্গ দেখে শেখা উচিত। সেখানে বিরোধীরা কোন রকম অভিযোগ তুলতে পারেনি নির্বাচন নিয়ে। এর পাশাপাশি তিনি বলেন নবদ্বীপ পৌরসভা সহ প্রতিটি প্রশয় বিজেপি এবার ভালো ফল করবে।”

এদিকে নবদ্বীপে পুরভোট প্রচারে তৃনমূল সহ আরও অন্যান্য দল মাঠে নেমেছে। সামনে দিন যত এগিয়ে আসছে ততই যেন মহল গরম হচ্ছে।   

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories