Friday, March 6, 2026
26.7 C
Kolkata

বিজেপিতে কাজের সুযোগ না পেয়ে উপপ্রধানের তৃণমূলের যোগদানের ঘোষণা

জয়নগর ব্লকের বহড়ু ক্ষেত্র গ্রামপঞ্চায়েতের উপপ্রধান সঙ্গীতা হালদার মণ্ডল দলীয় নেতৃত্বের প্রতি ক্ষোভ প্রকাশ করে বিজেপি ছাড়লেন। পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। সঙ্গীতার অভিযোগ, পঞ্চায়েত এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে তিনি বহুবার জেলা ও রাজ্য স্তরের নেতৃত্বকে জানিয়েছিলেন, কিন্তু কোনও পক্ষ থেকেই প্রতিক্রিয়া মেলেনি। এই অবহেলাই তাকে দল পরিবর্তনের সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে বলে জানান তিনি।

রবিবার জয়নগর বিধানসভা কেন্দ্রের সাংগঠনিক বৈঠকে দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূলের পর্যবেক্ষক জাহাঙ্গীর খানের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন সঙ্গীতা। জাহাঙ্গীর খান জানান, আগামী বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে জয়ের লক্ষ্য নিয়েই দল কাজ করছে। সঙ্গীতার কথায়, পঞ্চায়েত ভোটে তিনি কঠিন লড়াই করে জয় পেয়েছিলেন। সে সময় দল তার পাশে দাঁড়ায়নি বলেও অভিযোগ করেন তিনি। এলাকায় আরও বেশি কাজ করার ইচ্ছাই তাকে তৃণমূলে যোগ দেওয়ার দিকে ঠেলে দিয়েছে বলে জানান তিনি।

তবে বিজেপির পাল্টা দাবি, ভয় দেখিয়ে ও প্রলোভন দেখিয়ে তৃণমূল তাকে দলে টেনে নিয়েছে। বিজেপির জয়নগর সাংগঠনিক জেলা কমিটির সদস্য মিহির মণ্ডল বলেন, সঙ্গীতার অভিযোগের কোনও ভিত্তি নেই। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনা জেলা সিপিএম কমিটির সদস্য অপূর্ব প্রামাণিকের মন্তব্য, তৃণমূল ও বিজেপি এই দুই দলই একই মানসিকতার। তার দাবি, ক্ষমতা ধরে রাখতে এরা নানা কৌশল নেয়, যা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories