Friday, March 6, 2026
26.7 C
Kolkata

বিজেপি বনাম বিজেপি! দুর্নীতির অভিযোগে পঞ্চায়েত দপ্তরে তীব্র বিক্ষোভ

পূৰ্ব মেদিনীপুরের কাঁথি-৩ ব্লকের দূরমুঠ পঞ্চায়েতে দেখা গেল চরম রাজনৈতিক নাটকীয়তা। বিজেপি পরিচালিত এই পঞ্চায়েতে, নিজেদের দলের পঞ্চায়েত প্রধান কাঞ্চন মণ্ডলের বিরুদ্ধেই বিক্ষোভে নামলেন বিজেপিরই নির্বাচিত সদস্যরা। বৃহস্পতিবার এই ঘটনায় গোটা এলাকা তীব্র উত্তেজনায় ভরে ওঠে।

বিক্ষোভকারী সদস্যদের অভিযোগ, দইসাই ভাগাড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা বছরের পর বছর ধরে খারাপ অবস্থায় পড়ে রয়েছে। বর্ষার সময় ওই কাঁচা রাস্তা দিয়ে চলাচল করা খুবই বিপজ্জনক হয়ে ওঠে স্থানীয়দের জন্য। পঞ্চায়েত প্রধান মহরমের আগে রাস্তা সংস্কারের আশ্বাস দিলেও, শেষমেশ শুধুমাত্র ইটভাটার ছাই ফেলে সাময়িকভাবে কাজ সেরে দেওয়া হয়েছে। এতে এলাকার মানুষ আরও বেশি বিপাকে পড়ছেন বলে জানা গিয়েছে। বিক্ষোভ চলাকালীন পঞ্চায়েত অফিসের ভিতরেই শুরু হয় উত্তপ্ত বাকবিতণ্ড এমনকি পরিস্থিতি গড়ায় ধস্তাধস্তি ও হাতাহাতিতেও। এই ঘটনার খবর পেয়ে মারিশদা থানার পুলিশ ঘটনাস্থলে এসে হস্তক্ষেপ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories