Friday, March 6, 2026
32.6 C
Kolkata

বজবজে পুলিশের তল্লাশিতে উদ্ধার হল বিপুল পরিমাণ বোমা নির্মাণের সরঞ্জাম, গ্রেফতার বিজেপি কর্মী

বজবজ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে, বজবজের মহেশতলায় প্রচুর পরিমাণ বোমার মসলা উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, মহেশতলায় গিয়ে তিনজন বাইক আরোহী কে হাতেনাতে ধরে পুলিশ। ঘটনাস্থল থেকে ১০ কেজির উপর অ্যালুমিনিয়াম পাউডার, প্রচুর পরিমাণে সোডিয়াম পাউডার, ফসফরাস ডাস্ট, আইরন ডাস্ট, ও রেড সালফা বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে এই সবকটি মসলা বোমা তৈরির অন্যতম প্রধান উপকরণ। এই পরিমাণ মশলা দিয়ে কটা বোমা নির্মাণ করা যায় তা খতিয়ে দেখছে বজবজ থানার পুলিশ। এখনো পর্যন্ত মোট ৫ জনকে গ্রেফতার করেছে বজবজ থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া পাঁচজনের মধ্যে, নবীনচন্দ্র রায় নামক এক ব্যক্তি পুলিশকে স্বীকারোক্তিতে জানিয়েছেন, তিনি সক্রিয় বিজেপি কর্মী।

পুলিশের দাবি, রামনবমীর দিন এই ব্যক্তিকে বাটা মোড়ে পুলিশের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়তে দেখা যায়। সিসিটিভি ক্যামেরায় স্পষ্ট ধরা পড়েছে পুলিশের করা ব্যারিকেড ভাঙছেন বিজেপি কর্মী নবীনচন্দ্র রায়। ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে? কোন রাজনৈতিক ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখছে বজবোজ থানার পুলিশ।

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories