Saturday, September 5, 2026
30 C
Kolkata

প্রথমবার দৃষ্টিহীনদের ক্রিকেট বিশ্বকাপ ভারতীয় নারীদের দখলে

প্রায় কুড়ি দিন আগেই মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে দেশকে বিশ্বের দরবারে প্রথম স্থানে তুলে ধরেছিল ভারতের মহিলা ক্রিকেট দল। তারপর রবিবার ফের শিরোনামে উঠে এলো ভারতীয় দৃষ্টিহীন মহিলা ক্রিকেট দল। প্রথমবার আয়োজিত দৃষ্টিহীন মহিলা ক্রিকেট বিশ্বকাপে ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন হল ভারত।

কলম্বোয় অনুষ্ঠিত ফাইনালে ভারতের প্রতিপক্ষ ছিল নেপাল। টসে জিতে ভারত প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। নেপাল নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে মাত্র ১১৪ রান তোলে। দলের হয়ে সবচেয়ে বেশি রান করেন সারিয়া মিমিরে—৩৫। তাঁর সঙ্গে বিমলা রায় করেন ২৬ রান। এই দু’জন ছাড়া নেপালের আর কেউ দু’অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ভারতের হয়ে একটি করে উইকেট নেন যমুনা রানি টুকু এবং অনু কুমারী। জবাবে ব্যাট করতে নেমে ভারত শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলে। মাত্র ১২.১ ওভারেই তিন উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় তারা। ভারতের হয়ে সবচেয়ে উল্লেখযোগ্য ইনিংসটি খেলেন ফুলা সারেন। তিনি ২৭ বলে অপরাজিত ৪৪ রান করেন। তাঁর ইনিংসে ছিল চারটি চার। একইভাবে ঝড় তোলেন কে করুণা, তিনি ২৭ বলে ৪২ রান করেন, যার মধ্যে ছিল চারটি দারুণ বাউন্ডারি। বাসন্তী হাঁসদা অপরাজিত ১৩ রান করে দলের জয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন।

টুর্নামেন্টের গ্রুপ পর্বেও নেপালকে হারিয়েছিল ভারত। সেমিফাইনালে তারা পরাজিত করেছিল শক্তিশালী অস্ট্রেলিয়াকে। সেই ধারাবাহিকতা বজায় রেখেই ফাইনালেও দাপট দেখাল দলটি। পুরো টুর্নামেন্টে একটি ম্যাচও হারেনি তারা। রবিবারের এই জয়ের সঙ্গে ইতিহাসে নাম লিখল ভারতের দৃষ্টিহীন মহিলা ক্রিকেট দল। দেশের লক্ষাধিক মেয়েদের স্বপ্ন দেখানো দৃষ্টিহীন লড়াকু মহিলা খেলোয়াড়।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Topics

মোদি-পেজেসকিয়ান বৈঠক নিয়ে আমেরিকার আপত্তি, ইরানকে সাহায্য না করার হুঁশিয়ারি রুবিওর

কিরঘিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনের ফাঁকে ইরানের...

Related Articles

Popular Categories