Saturday, September 5, 2026
28 C
Kolkata

নজরুল মঞ্চে বিএলও প্রশিক্ষণে হট্টগোল, নিরাপত্তা ও ডিউটি নিয়ে ক্ষোভ কর্মীদের

এসআইআর প্রক্রিয়ার মধ্যে রাজ্যজুড়ে চলছে বিএলও-দের প্রশিক্ষণ। কিন্তু শনিবার কলকাতার নজরুল মঞ্চে সেই প্রশিক্ষণ ঘিরে তৈরি হল তীব্র অশান্তি। বিভিন্ন দপ্তরের কর্মীরা, বিশেষত শিক্ষকরা অভিযোগ তোলেন—তাঁদের ‘অন ডিউটি’ হিসেবে নয়, বরং স্কুলে ‘অনুপস্থিত’ দেখানো হচ্ছে। তাঁদের দাবি, বিএলও দায়িত্ব পালন করলেও যেন তা অফিসিয়াল ডিউটি হিসেবে গণ্য হয়।

এছাড়া প্রশিক্ষণকালীন পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় ক্ষোভ প্রকাশ করেন অনেকে। অনেকেই বলেন, “কেন্দ্রীয় নিরাপত্তা না পেলে আমরা কাজ করব না।” কমিশনের দেওয়া ফর্ম নিয়েও অসন্তোষ দেখা দেয়, কারণ তাতে প্রশিক্ষণে উপস্থিতির কোনও প্রমাণ নেই বলে অভিযোগ। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তার দায়িত্ব রাজ্য সরকারের। বড় বুথে অতিরিক্ত বিএলও দেওয়ার দাবিও মেলেনি। ফলে বিএলও প্রশিক্ষণ ঘিরে রাজ্যজুড়ে চরম উত্তেজনা।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories