Saturday, September 5, 2026
28 C
Kolkata

জন্ম সনদ হারিয়েছেন? চিন্তা নয়, এখন মিলবে ডিজিটাল সার্টিফিকেট—জানুন সহজ উপায়

SIR প্রক্রিয়া শুরু হতেই বহু মানুষ উদ্বিগ্ন—বিশেষ করে যাদের কাছে জন্ম সনদ নেই বা হারিয়ে গেছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, জন্ম প্রমাণপত্র এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি। তবে চিন্তার কিছু নেই। শহরে পুরসভা বা মিউনিসিপ্যাল অফিসে, আর গ্রামে পঞ্চায়েত বা মহকুমা অফিসে আবেদন করলেই নতুন জন্ম সনদ তৈরি করা যায়।

১৯৯৯ সালের পর যাদের জন্ম, তাঁদের পুরনো হাতে লেখা সার্টিফিকেট এখন ডিজিটাল করা সম্ভব। এর জন্য লাগবে মা-বাবার পরিচয়পত্র, ঠিকানার প্রমাণ ও আসল জন্ম সনদ (বা কপি)। সার্টিফিকেট হারিয়ে গেলে আগে থানায় ডায়েরি করতে হবে, তারপর সেই কপির সাহায্যে ডিজিটাল সংস্করণ তোলা যাবে। হাসপাতাল, পঞ্চায়েত বা সরকারি ওয়েবসাইট crsorgi.gov.in থেকেও আবেদন করা যায়। ফলে যাদের পুরনো সনদ নেই, তারাও সহজেই ডিজিটাল জন্ম প্রমাণপত্র পেতে পারবেন।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Topics

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories