Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

মানবিক পরিবেশকে উন্নত করার আহ্বান জানিয়ে বিশ্ব পরিবেশ দিবসে ওয়েলফেয়ার পার্টির রক্তদান শিবির

আজ বিশ্ব পরিবেশ দিবসে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া, হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লক কমিটির পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সোনাকোল হাই মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত আজকের রক্তদান শিবির পার্টির রাজ্য সম্পাদক মুহা:শাহজাহান আলী পার্টির পতাকা উত্তোলনের মাধ্যমে সূচনা করেন। অতঃপর তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে তিনি জানান,”আজ বিশ্ব পরিবেশ দিবসে যেমন প্রাকৃতিক পরিবেশকে উন্নত করার জন্য প্রচেষ্টা চালাতে হবে,ঠিক তেমনি মানবিক পরিবেশকে উন্নত করার জন্য সকলকে অঙ্গীকারবদ্ধ হতে হবে।রক্তের ঘাটতি মেটাতে যেমন আজকের এই রক্তদান শিবির,তেমনি মানবিক সুসম্পর্ককে সুদৃঢ় করার বার্তা দেওয়া হচ্ছে আজকের রক্তদান শিবির থেকে।” রক্ত দানের গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন চাঁচল ব্লাড ব্যাংকের প্রতিনিধি সামিরুল হক সাহেব, জেলা সম্পাদক জানিউল ইসলাম,ব্লক সভাপতি মুহা: ইসমাঈল।এছাড়াও উপস্থিত ছিলেন পার্টির ব্লক সহ সভাপতি উৎপলেন্দু সরকার, প্রাক্তন ব্লক সভাপতি মনিরুজ্জামান,ব্লক সম্পাদক শরিফুল ইসলাম,ব্লক কমিটির সদস্য আব্দুর রহমান,সাদিকুল ইসলাম প্রমুখ।রক্তদান চলাকালীন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষ রোপণও করা হয়।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories