Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

বলিউডে দলবাজি আছে, সুশান্তের মৃত্যু নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন অভিনেতা নানা পাটেকর

এনবিটিভি ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে এবার শোকপ্রকাশ করলেন নানা পাটেকর। সুশান্তের মৃত্যুর খবর তাঁকে খুব কষ্ট দিয়েছে। তিনি সুশান্তের অভিনয় ও কাজের অনেক প্রশংসা করেছেন। তিনি বলেন, “সুশান্ত একজন প্রতিভাবান অভিনেতা ছিল। ওঁর অভিনয়ের মধ্যেই তা ফুটে উঠত। ওঁকে হারিয়ে মনে হচ্ছে যেন নিজের ছেলেকে হারিয়েছি। ওঁ যে আর নেই বিশ্বাস হচ্ছে না। সুশান্ত আরও ৩০ বছর কাজ করতে পারত।”

রবিবার বিহারের ভোজপুরে সিআরপিএফ-র ৪৭ নম্বর ব্যাটেলিয়নের ক্যাম্পে যান তিনি। সেখানে আধা সেনাদের মনোবল বৃদ্ধির জন্য অনেক কথা বলেন। জওয়ানদের প্রশ্নের উত্তর ও দেন। এমনকি বলেন যে যাঁদের মধ্যে পরিশ্রম করার মানসিকতা, ইচ্ছা ও দেশপ্রেম থাকে, তাঁরাই সেনা হতে পারে। আবার বলিউডের স্বজনপোষণের সম্পর্কেও তিনি মন্তব্য করেছেন। তিনি এই স্বজনপোষণ সম্পর্কে বলেন যে বহিরাগত হলেই যে বলিউডে জায়গা পাওয়া যায় না, একথা ঠিক নয়।

তিনি বলেন, তাঁর চেহারা ও কথা বলার ধরণ আলাদা। তাও তিনি বলিউডে টিকে গেছেন। মাঝেমধ্যেই তিনি রাগেন, বিরক্ত হন কিন্তু তবুও বলিউড তাঁকে গ্রহণ করেছে। তিনি কোনো অনুষ্ঠান বা পার্টিতে যান না। মুখের উপর বারণ করে দেন। বলিউডে দলবাজি আছে, কিন্তু নিজের প্রতিভা থাকলে সাফল্য আসবেই। আর নিজের জায়গা তৈরী করে নেওয়া যাবে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories