Friday, March 6, 2026
28.9 C
Kolkata

মালদার কালিয়াচকে ফের বোমা উদ্ধার, চাঞ্চল্য ছড়ালো এলাকাজুড়ে

মালদার কালিয়াচক থানার ধুরিটোলা গ্রামে আবারও বোমা উদ্ধারের ঘটনায় সোমবার সকাল থেকে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। জানা গিয়েছে গ্রামেরই একটি পুরনো, পরিত্যক্ত বাড়ির শৌচাগারে মাটি চাপা অবস্থায় তিনটি বড় ড্রামের ভিতর থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি তাজা বোমা। স্থানীয় সূত্রে জানা যায়, এই পরিত্যক্ত বাড়িটি ছিল মৃত অর্জুন মন্ডলের। তিনি বহু বছর আগেই মারা গিয়েছেন এবং সেই বাড়িতে এখন কেউ থাকেন না। তবে পাশেই রয়েছে অর্জুনের দাদা নিখিল মন্ডলের বসতবাড়ি। কে বা কারা ওই পরিত্যক্ত বাড়ির শৌচাগারে এতগুলো তাজা বোমা রেখে গেছে তা এখনও স্পষ্ট নয়।

সোমবার সকালবেলা গ্রামের কয়েকজন যুবক ওই বাড়ির পিছনের দিকে গেলে ড্রামের মুখে সন্দেহজনক কিছু দেখে তারা সঙ্গে সঙ্গে স্থানীয়দের খবর দেন। এরপর গ্রামজুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক থানার পুলিশ এবং সিআইডির বোম স্কোয়ার্ডের সদস্যরা। পরে বোম স্কোয়ার্ড ড্রাম থেকে বোমাগুলি নিরাপদে বের করে নিয়ে যায় এবং সেগুলি নিষ্ক্রিয় করার কাজ শুরু হয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনার পেছনে কারা জড়িত, বা কী উদ্দেশ্যে এই বোমা মজুত করা হয়েছিল, সে বিষয়ে কিছু জানা যায়নি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ও বোম স্কোয়াড।

Hot this week

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Topics

উত্তরাখণ্ডে নাবালিকাকে জোর করে ‘জয় শ্রী রাম’ বলানোর অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত!

উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলায় একটি ভিডিও প্রকাশ্যে আসতেই...

Related Articles

Popular Categories