Saturday, September 5, 2026
28 C
Kolkata

বনগাঁয়ে ফর্ম-৭ জমা না নেওয়ায় বিজেপি বিধায়কেরা মহকুমা দফতরে বসলো ধরনায়

পশ্চিমবঙ্গে ভোটার তালিকা নিয়ে ফের রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। অভিযোগ, রাজ্যে লক্ষ লক্ষ রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিমকে অবৈধভাবে ভোটার তালিকায় রাখা হয়েছে। বিজেপি নেতৃত্বের দাবি, এই সব ভোটারের নাম বাদ দিতে তারা ফর্ম-৭ জমা দিচ্ছিলেন। বুধবার বনগাঁ মহকুমা শাসকের দফতর ফর্ম গ্রহণ বন্ধ করায় তিনজন বিজেপি বিধায়ক ধরনায় বসেন।

জানা গিয়েছে , গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া এবং বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তারা অভিযোগ করেন, রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিমদের নাম তালিকা থেকে বাদ না দিলে পশ্চিমবঙ্গে নির্বাচনে সঠিক ভোটার তালিকা তৈরি সম্ভব হবে না।

বিজেপির এই দাবিকে তৃণমূল কড়া সমালোচনা করেছে। বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, “বিজেপির নেতারা আইন ও নিয়মের তোয়াক্কা করছেন না। তারা কোটি কোটি রোহিঙ্গার নাম বাতিল করার চক্রান্ত করছে। তবে কমিশন থেকে এর কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। অন্যান্য রাজ্যে তারা বৈধ ভোটার কেটে ক্ষমতায় এসেছে, কিন্তু পশ্চিমবঙ্গে তা সম্ভব হবে না।”

এদিকে বিজেপি নেতাবসুব্রত ঠাকুর আরও অভিযোগ করেন, “মায়ানমার থেকে রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিমরা বিভিন্ন এলাকায় বসতি গেড়েছে। তাই তাদের নাম বাতিলের জন্য ফর্ম-৭ জমা দেওয়া হয়েছিল। মঙ্গলবার প্রায় ৫ হাজার ফর্ম জমা দেওয়া হয়েছিল, কিন্তু বুধবার সকালে কয়েকটি ছাড়া আর গ্রহণ করা হয়নি।”

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories