Saturday, September 5, 2026
28 C
Kolkata

এসআইআর শুনানির নামে ভোটারদের হয়রানির প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ সাধরণ মানুষের

রাজ্যের বিভিন্ন জেলায় ভোটার তালিকার খসড়া প্রকাশের পর ব্যাপক বিভ্রান্তি ও প্রতিবাদ দেখা দিয়েছে। প্রথম খসড়া তালিকায় অনেক বৈধ ভোটারের নাম বাদ পড়ায় সাধারণ মানুষ এবং কর্মকর্তারা সমস্যায় পড়েছেন। এমনকি মন্ত্রী, সাংসদ, বিধায়কসহ সরকারি আধিকারিকদের নামও খসড়া তালিকায় নেই।

বিভিন্ন জেলায় মানুষ এসআইআর-এর নামে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় হেনস্থার অভিযোগ তুলে বিক্ষোভে নামে। মুর্শিদাবাদের বেলডাঙা, রাধানগর ও বাজা এলাকায় স্থানীয়রা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। তারা হাতে প্ল্যাকার্ড ও জাতীয় পতাকা নিয়ে বিক্ষোভ করেন। স্থানীয় এক বাসিন্দা আব্দুল সামাদ জানান, একাধিকবার শুনানির নোটিশ আসায় সাধারণ মানুষ সমস্যার মধ্যে পড়েছেন।

বিক্ষোভের খবর পেয়ে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে আশ্বাস দেয় এবং অবরোধ সরিয়ে নেওয়া হয়। তবে একই ধরনের বিক্ষোভ দেখা গেছে উত্তর দিনাজপুর ও হরিহরপাড়া এলাকার বিডিও অফিসের সামনে। এই সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক, সাংসদ এবং তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা। তারা মানুষের হয়রানির বিষয়টি মহকুমা শাসক ও উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনেন।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Topics

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories