Friday, March 6, 2026
28.9 C
Kolkata

আলিয়া বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটাতে সরকার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উভয়কেই উদ্যোগী হতে হবেঃ এসআইও

এনবিটিভি ডেস্কঃ দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আলিয়া বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে অচলাবস্থার স্বীকার। বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটিও গঠিত হয়েছে। আবার অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের সমস্যার সমাধানে সরকারের উদাসীনতা লক্ষ্য করা গেছে। এসআইও পশ্চিমবঙ্গ শাখা আলিয়া বিশ্ববিদ্যালয়ের সমস্ত অচলাবস্থা কাটিয়ে পড়াশোনার পরিবেশ ফিরিয়ে আনতে সরকার এবং বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ উভয়কেই এগিয়ে আসার প্রস্তাব প্রদান করে।

সংগঠনের রাজ্য সভাপতি সাবির আহমেদ বলেন, “আলিয়া বিশ্ববিদ্যালয় দেশের ঐতিহ্য এবং স্বর্ণালি ইতিহাস বহন করছে। এই প্রতিষ্ঠানে কোনরূপ অরাজকতা কাম্য নয়। তাই পড়ুয়াদের স্বার্থে সমস্ত রকম অচলাবস্থার অবসান করতে হবে।” তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের বিরুদ্ধে যে তদন্ত চলেছে তার রিপোর্ট প্রকাশ্যে আনতে হবে।” আলিয়া বিশ্ববিদ্যালয়ের সমস্ত সমস্যার সমাধানে তিনি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানান। সংগঠনের পক্ষ থেকে একগুচ্ছ দাবি পেশ করেন সাবির আহমেদ।

আলিয়া বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটাতে সংগঠনের দাবি সমূহঃ

১) ২০০৭ বিশ্ববিদ্যালয়ের আইন(ALIAH UNIVERSITY ACT, 2007) অনুযায়ী শিক্ষক নিয়োগের সংখ্যা পূর্ণ করতে হবে। থিওলোজিসহ সমস্ত বিভাগে স্বচ্ছতার সঙ্গে শূন্যপদ পূরণ করতে হবে। অশিক্ষা কর্মীদের শূন্যপদও পূরণ করতে হবে।
২) বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উচ্চ শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নিয়মিত এবং পর্যাপ্ত স্কলারশিপ দিতে হবে।
৩) বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের উপর যে তদন্ত চলেছে তার রিপোর্ট প্রকাশ্যে আনতে হবে এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৪) আলিয়া বিশ্ববিদ্যালয়ের তালতলা ক্যাম্পাসের যথাযথ রক্ষণাবেক্ষণ ও সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
৫) বিশ্ববিদ্যলয়ের জন্য বরাদ্দ অর্থ পড়ুয়া এবং প্রতিষ্ঠানের উন্নতি কল্পে সম্পূর্ণ রূপে ব্যবহার করতে হবে।
৬) আলিয়া বিশ্ববিদ্যালয়কে ন্যাক(NAAC) এর অধীনে নিয়ে আসতে সার্বিক উন্নয়নের ব্যবস্থা করতে হবে।
৭) বিশ্ববিদ্যালয়ের জমিকে দখলমুক্ত করে প্রস্তাবিত খেলার মাঠ ও হোস্টেল নির্মাণ করতে হবে এবং পুরো জমি বিশ্ববিদ্যালয়ের স্বার্থে ব্যবহার করতে হবে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories